‘সকালে ঘুম থেকে উঠার পর আমি ভালো কাজে পর্যাপ্ত সময় ব্যয় করতে চাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সকালোত ঘুমোর তুন উডার ফর আই বালা কাজোত টিক সময় কাজে লাগাইতো চাই
- নোয়াখালী: সকালে ঘুমের তুন উঠার হরে আই ভালো কাজে পর্যাপ্ত সময় ব্যায় কইরতাম চাই
- সিলেট: সকালে ঘুম থাকি উটিয়া মুই ভালা কামে ভালা সময় দিতাম চাই
- বরিশাল: বেইন্না কালে ঘুম গোনে ওডার পর মুই ভালো কামে বেমালা সময় দেতে চাই
- ময়মনসিংহ: সকালে ঘুম থাইক্কা উঠনের পর আমি ভালা কামে পর্যাপ্ত সময় ব্যয় করতাম চাই