‘সোনার চুড়িটা ভেঙে দু-টুকরো করেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: সোনার চুরিয়ান ভাঙিয়েরে দুই ভাগ গরি ফেইল্লে
- নোয়াখালী: সোনার চুড়িকান ভাঙি দুই-টুকরা কইরছে
- সিলেট: সোনার চুড়ি ওগু ভাঙিয়া দুই টুকরা করছে
- বরিশাল: সোনার চুরি ভাইঙ্গা দুইটুকরা করছে
- ময়মনসিংহ: সোনার চুড়িটা ভাইংগা দুই-টুকরা করসে