‘গতকাল একটা ছোট বিষয় নিয়ে বলেন বিয়ের পর ছেলেরা কেমন বদলে যায়’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: হালিয়া এক্কান ছোডো বিষয় লইয়েরে হোন বিয়ার ফোর মরত ফওয়াইন হইল্লে ফালটি যায়
- নোয়াখালী: গতকাইলগা ওকগা ছোট্ট বিষয় লই কইলেন বিয়ার হর হোলারা কিরুম বদলি যায়
- সিলেট: গত কাইল ছুটো এখটা বিষয় লইয়া তাইন খইরা বিয়ার বাদে ফুয়াইন কিলান বদলি যাইন
- বরিশাল: গ্যাছেকাইল এউক্কা ছোডো বিষয় লইয়া কইছে বিয়ার পর পোলারা ক্যামন পাল্ডাইয়া যায়
- ময়মনসিংহ: গতকাল একটা ছোট বিষয় নিয়া কইলেন বিয়ার পরে পোলারা কেমন বদলায়া যায়