‘আমার স্বামী আমার কথা শুনে রাগে হাসপাতাল থেকে বের হয়ে গেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর জামাই আর হতা ফুনিয়েরে রাগ অইয়েরে হাসফাতালত্তুন বাইর অই গিয়ি
- নোয়াখালী: আর স্বামী আর কতা হুনি চেতি হাসপাতাল তুন বার অই গেছে
- সিলেট: মোর জাামাই মোর কথা হুনিয়া গুসা খরি হাসপাতাল থাকি বারই গেছে
- বরিশাল: মোর জামাই মোর কথা হুইননা চেইত্যা হাসপাতাল গোনে বাইর হইয়া গ্যাছে
- ময়মনসিংহ: আমার জামাই আমার কথা হুইন্না রাগে হাসপাতাল থাইক্কা বাইর হয়া গেসে