‘আমার আব্বু রাজি ছিল না তবুও আমি আর আম্মু জোর বিয়ে করাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর আব্বু রাজি নো আসিন কিন্তু আই আর আম্মু মিলিয়েরে জোর গরি রাজি গরাইয়ি।
- নোয়াখালী: আর বাপ রাজি আছিলো না তবুও আই আর মা জোর করি বিয়া করাই
- সিলেট: মোর আব্বা রাজি আছলা না তেবো মুই আর আম্মায় জোর খরি বিয়া খরাইছি
- বরিশাল: মোর বাফে রাজি আল্লেহ না হ্যাও মুই আর মায় জোর কইররা বিয়া করাই
- ময়মনসিংহ: আমার আব্বা রাজি আসিল না তবুও আমি আর আম্মা জোর বিয়ে করায়