‘অনেকবার সবাই কথা বলেছে বোঝাতে চেয়েছে যে কি সমস্যা কিন্তু কোনো সমাধান হয়নি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বহুবার বেয়াকে হতা হইয়ে বোঝাইত চাইয়ে যে কি সমইস্যা সমাধান নো অয়
- নোয়াখালী: অনেকবার বেকে কতা কইছে বুঝাইতে চাইছে যে কি সমইস্যা কিন্তু কোনো সমাধান অয়নো
- সিলেট: বাক্কাবার হখলে মাতিয়া বুঝাইতে চাইছইন যে কিতা সমস্যা কিন্তু সমাধান অইছে না
- বরিশাল: বেমালাবার হগলডি কথা কইছে বুজাইতে চাইছে যে কি সমেস্যা তয় কোন সমাধান হয়নাই
- ময়মনসিংহ: অনেকবার বেহেই কথা কইসে বুঝাইতে চাইসে যে কি সমস্যা কিন্তু কোনো সমাধান হয়নাই