‘আমার স্বামী হাসপাতাল এসেছে আমার বাবাকে দেখতে নয় আমাকে নিতে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর জামাই হাসফাতালত আইসসে আর আব্বুরে দেহিতো নয় আরে লইবেল্লাই আইসসে দে
- নোয়াখালী: আর স্বামী হাসপাতাল আইছে আর বাপরে দেইখতে ন, আরে নিতো
- সিলেট: মোর জামাই হাসপাতাল আইছে মোর আব্বারে দেখাত নায় আমারে নেওয়াত
- বরিশাল: মোর জামাই হাসপাতাল আইছে মোর বাফেরে দ্যাখতে না মোরে নেতে
- ময়মনসিংহ: আমার জামাই হাসপাতাল আইসে আমার আব্বারে দেখতে না আমারে নিতে