‘দুই বেলা ডাল ভাত খেয়ে নিজের মত একা থাকা অনেক ভালো’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বুই বেলাত দাইল ভাত হাইয়েরে নিজের ডইল্লে তন বহুত ভালা
- নোয়াখালী: দুই বেলা ডাল ভাত খাই নিজের মত একা থান অনেক ভালা
- সিলেট: দুইবেলা ডাইল ভাত খাইয়া নিজর মত এখলা থাকা অনেখ ভালা
- বরিশাল: দুজ্ঞা ব্যালা ডাইল ভাত খাইয়া নিজের নাহান একলা থাহা ম্যালা ভালো
- ময়মনসিংহ: দুই বেলা ডাল ভাত খায়া নিজের মত একলা থাহা মেলা ভালা