‘অনেকদিন আগে এক গ্রামে এক টুপি বিক্রেতা ছিলেন’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: বউদ্দিন আগে এক গেরামঅত এক টুফিওয়ালা আচিল
- চট্টগ্রাম: বউদ্দিন আগে এক গেরামত এক টুফিওয়ালা আছিলো
- নোয়াখালী: বহুত দিন আগে এক গ্যেরামে এক টুপি ব্যেচইয়া আছিল
- সিলেট: বাক্কা দিন আগে এক গ্রামও এক টুপিআলা আছলা
- সিলেট: বাক্কা দিন আগে এক গ্রামো এক টুপিয়ালা আছিল
- বরিশাল: অনেকদিন আগে এক গেরামে এক টুপি বিক্রেতা আল্লে
- বরিশাল: মেলা দিন আগে এক গেরামে এক টুপি বিক্রেতা ছেলো
- ময়মনসিংহ: মেলাদিন আগে এক গেরামে এক টুপি বিক্রেতা আসিন