বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- আমনের কি এহনো আমনের ভালবাসার মানের কথা মনে পরে: আপনার কি এখনও আপনার ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে
- আমনের কি গরম লাগতেয়াছে?: আপনার কি গরম লাগছে?
- আমনের কি পড়াল্যাহা করতে এক্কালেই ভালো লাগে না?: আপনার কি কি পড়ালেখা করতে একদমই ভাল লাগে নাহ?
- আমনের কি বই পড়ার অভ্যাস আছে?: আপনার কি বই পড়ার অভ্যাস আছে ?
- আমনের কি বিয়া হইয়া গেছে?: আপনার কি বিয়ে হয়ে গেছে?
- আমনের কি মন খারাপ?: আপনার কি মন খারাপ ?
- আমনের কি মোর কথা মনে আছে এহনও: আপনার কি আমার কথা মনে আছে এখনও ?
- আমনের কোনো প্রোশ্নো আছে?: আপনার কোনো প্রশ্ন আছে?
- আমনের চউখ বেমালা সুন্দর: আপনার চোখ অনেক সুন্দর
- আমনের ছবি দেইক্ষা বেমালা ভালো লাগছে: আপনার ছবি দেখে খুব ভালো লেগছে
- আমনের ছবিডা দেইখ্যা মোন ভইরা গেলো: আপনার ছবিটি দেখে মন ভরে গেলো
- আমনের ছবির চাইতে আমনে বাস্তবে বেমালা সুন্দর: আপনার ছবির চেয়ে আপনি বাস্তবে বেশি সুন্দর
- আমনের দুই দিকই জ্বালা হইছে: আপনার দুই দিকেই জ্বালা হইছে
- আমনের দোস্তগো খামার দেওয়ার সুযোগ কইররা দেন: আপনার বন্ধুদের গালি দেওয়ার সুযোগ করে দিন
- আমনের ধারে কয়ডা ভালো পরামর্শ নেতে আইলাম: আপনাদের থেকে কিছু ভালো পরামর্শ নিতে আসলাম
- আমনের ধারের মানুদা: আপনার কাছের মানুষটি
- আমনের ধারের মানুদা কেডা?: আপনার কাছের মানুষটি কে?
- আমনের নাম কি?: আপনার নাম কি ?
- আমনের পড়াল্যাহা করতে হইবে: আপনাকে পড়ালেখা করতে হবে
- আমনের পড়াল্যাহা করা দরকার: আপনার পড়ালেখা করা উচিত
- আমনের বড় বুইনের কি বিয়া হইয়া গেছে?: আপনার বড় বোনের কি বিয়ে হয়ে গেছে?
- আমনের বাপ মায়ের যেহেতু স্বপ্ন: আপনার বাবা মার যেহেতু স্বপ্ন
- আমনের বুইনের কি বিয়া হইয়া গেছে?: আপনার বোনের কি বিয়ে হয়ে গেছে?
- আমনের ব্লগডা পইড়া বেমালা কিছু শেখতে পারছি: আপনার ব্লগটি পড়ে অনেক কিছু শিখতে পেরেছি
- আমনের মজার মজার কথা হুনলে হারা দিন মোন ভালো থাহে: আপনার মজার মজার কথা শুনলে সারা দিন মন ভালো থাকে
- আমনের মনের কথা গুলান মোরে আইজ খুইল্লা কন: আপনার মনের কথা গুলো আমাকে আজ খুলে বলুন
- আমনের মায় আর আমনের জামাই দুইজনি সতর্ক হইবে আমনের জইন্য: আপনার মা এবং স্বামী দুজনেই সতর্ক হবে আপনার প্রতি
- আমনের লইজ্ঞা মনে মোর একছের ভালোবাসা: আপনার জন্য মনে আমার অফুরন্ত ভালবাসা
- আমনের লইজ্ঞা শুভকামনা রইল: আপনার জন্য শুভকামনা রইল
- আমনের লগে আছি: আপনার সংগে আছি
- আমনের লগে কথা: আপনার সাথে কথা
- আমনের লগে কথা কইতে পাইরা ভালো লাগছে আমার: আপনার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে
- আমনের লগে কথা কইতে পাইরা ভালো লাগছে মোর: আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগে আমার
- আমনের লগে কথা কইয়া বেমালা ভালো লাগছে: আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো
- আমনের লগে পরিচিত হইয়া: আপনার সাথে পরিচিত হয়ে
- আমনের লগে পরিচিত হইয়া ভালো লাগছে: আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো
- আমনের লগে মোর এউক্কা জরুলি কথা আছে: আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে
- আমনের ল্যাহা অসাধারণ: আপনার লেখা অসাধারণ
- আমনের ল্যাহার ধরন ম্যালা সুন্দর: আপনার লেখার ধরণ খুব সুন্দর
- আমনের সব চাইয়া ধারের মানুডা কেডা?: আপনার সব থেকে কাছে মানুষটি কে ?
- আমনের সব চাইয়া ধারের মানুদা কেডা?: আপনার সব থেকে কাছের মানুষটি কে?
- আমনের সুন্দর সুন্দর ছবিগুলা দেইখা সুখ পাইছি: আপনার সুন্দর সুন্দর ছবিগুলো দেখে আনন্দ পেয়েছি
- আমনের হাসির সামনে বেবাক কিছু হার মাইন্না যায়: আপনার হাশির কাছে সব কিছু হার মেনে যায়
- আমনেরা আগে যান: আপনারা আগে যান
- আমনেরা এহনো চেনেন না: আপনা এখনো চিনেন না
- আমনেরা কন এহন মুই আসলে করমু কি?: আপনারা বলেন এখন আমি আসলে করব কি?
- আমনেরা কন যে জামাই ভালবাইসসা কথা কয়না: আপনারা বলেন যে স্বামী ভালোবেসে কথা বলেনা
- আমনেরা কন হ্যায় পরকিয়া করবে বউ রে মারবে আর বাপ মায় চুপ থাকপে?: আপনারা বলেন সে পরকিয়া করবে বউ কে মারবে আর বাবা মা চুপ থাকবে?
- আমনেরা চেনেন না: আপনা চিনেন না
- আমনেরা পরামর্শ দ্যান মুই কি করমু: আপনার পরামর্শ দেন আমি কি করব