বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- তুমি যদি কাউরে ভালোবাসো,হ্যালে হ্যারে ছাইড়া দেও: তুমি যদি কাউকে ভালোবাসো,তবে তাকে ছেড়ে দাও
- তুমি যদি চাও বইশ্যা হইবে আইজগো: তুমি যদি চাও বৃষ্টি হবে আজ
- তুমি যাও এইহান গোনে: তুমি যাও এখান থেকে
- তুমি যাও এল্লাহ এল্লাহ: তুমি যাও একা একা
- তুমি যাবা: তুমি যাবে
- তুমি যাবা: তুমি যাবে
- তুমি রানছো?: তুমি রেঁধেছো
- তুমি সত্যই বেমালা কঠিন সময় পার করছ: তুমি সত্যিই খুব কঠিন সময় পার করছ
- তুমি সরকারি চাকরি করতেয়াছেন?: তুমি সরকারি চাকরি করছ?
- তুমি হায়ালে উঠাই যাও: তুমি তাড়াতাড়ি উঠে যাও
- তৃহা: পিপাসা
- তৃহা: তৃষ্ণা
- তেলাচোরা: তেলাপোকা
- তেলাচোরার: তেলাপোকার
- তোমরা কি কেসসার বই পড়তে পছন্দ কর?: তোমরা কি গল্পের বই পড়তে পছন্দ কর?
- তোমরা ভালো আছো জাইন্না খুশি হইলাম: তোমরা ভালো আছ জেনে খুশি হলাম
- তোমাগো কথা হুইননা হাসতেয়াছি: তোমাদের কথা শুনে হাসছি
- তোমাগো কারো বিশ্বাস হইবেনা: তোমাদের কারো বিশ্বাস হবে না
- তোমাগো গেরামের বাড়ি কোম্মে?: তোমাদের গ্রামের বাড়ি কোথায়?
- তোমাগো পরিক্ষা কবে?: তোমাদের পরীক্ষা কবে ?
- তোমাগো পিরিয়ো লেখক কেডা?: তোমাদের প্রিয় লেখক কে ?
- তোমাগো বাড়ি কোম্মে: তোমাদের বাড়ি কোথায়
- তোমাগো বাড়ি কোম্মে?: তোমাদের বাসা কোথায়?
- তোমাগো লইজ্ঞা কিছু করতে তো পারলামি না উলডা পরিবারডা শেষ করলাম: তোমাদের জন্য কিছু করতে তো পারলামই না উল্টো পরিবারকে শেষ করলাম
- তোমাগো হগলডির দোয়া চাই: তোমাদের সকলের দোয়া চাই
- তোমার আব্বায় ক্যামন আছে?: তোমার আব্বু কেমন আছে?
- তোমার এক ফোডা হাসি দ্যাহার লইজ্ঞা বইয়া আছি: তোমার এক ফোটা হাসি দেখার জন্য বসে আছি
- তোমার এত্ত ঘুম আয় কির লইগ্গা?: তোমার এত ঘুম আসে কেন?
- তোমার এত্ত ঘুম কির লইগ্গা?: তোমার এত ঘুম কেন?
- তোমার এত্তো ঘুম আয় কির লইজ্ঞা?: তোমার এত ঘুম আসে কেন ?
- তোমার কতা হুইন্না ম্যালা ভালো লাগজে: তোমার কথা শুনে খুব ভালো লাগলো
- তোমার কথা কওয়ার বাইল বেমালা সুন্দর: তোমার কথা বলার ধরন অনেক সুন্দর
- তোমার কথা হুইন্না মুই বেমালা অবাক হইয়া গ্যাল্লাম: তোমার কথা শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম
- তোমার কাছে যাইয়া জাবরাইয়া ধরা বাকি: তোমাকে কাছে এসে জড়িয়ে ধরা বাকি
- তোমার কাম আছে: তোমার কাজ আছে
- তোমার কি খাওয়ার লইজ্ঞা সময় আছে?: তোমার কি খাওয়ার জন্য সময় আছে?
- তোমার কি গরম লাগতেয়াছে?: তোমার কি গরম লাগছে ?
- তোমার কি নীল আকাশ দ্যাখতে ভাল্লাগে?: তোমার কি নীল আকাশ দেখতে ভালো লাগে ?
- তোমার কি মাথা বেথা করতেয়াছে?: তোমার কি মাথা ব্যাথা করছে ?
- তোমার কি মানু দেহাইন্না শ্যাষ?: তোমার কি লোক দেখানো শেষ?
- তোমার কেমন লাগে?: তমার কেমন লাগে?
- তোমার কোন কথাতেই কোন নিশ্চয়তা নাই: তোমার কোন কথাতেই কোনও নিশ্চয়তা নেই
- তোমার খাওন লাগবে না: তোমার খাওয়া লাগবে না
- তোমার গানের গলা ম্যালা ভালো: তোমার গানের গলা অনেক ভালো
- তোমার ঘরে বিদ্যুৎ থাকনের কতা হেইতে আইলা পড়লাম: তােমার বাসায় বিদ্যুৎ থাকতে পারে তাই এদিকে চলে এলাম
- তোমার ঘুম আয় কির লইগ্গা?: তোমার ঘুম আসে কেন?
- তোমার চক্ষু থাহে অন্য মাইয়াগো দিকে: তোমার চোখ থাকে অন্য মেয়েদের দিকে
- তোমার চক্ষু দুইডা বেমালা সুন্দর: তোমার চোখ দুটো অনেক সুন্দর
- তোমার চুল পরার সমেস্যা লইয়া ডাক্তারের ধারে যাইতে হইবে: তোমার চুল পরার এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে
- তোমার ছোট ভাই আগে নেশায় আসক্ত আল্লেহ: তোমার ছোট ভাই আগে নেশায় আসক্ত ছিল