বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- খারাইয়া আছেলাম: দাঁড়িয়ে ছিলাম
- খারাও: দাঁড়াও
- খারাখারি: উলম্ব
- খারান: দাঁড়ান
- খারানো: দাঁড়ানো
- খালাম্মা: খালা
- খালি চাইয়া থাকতে ইচ্ছা করে: শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে
- খালি পোলার মুহের দিক চাইয়া চুপ কইররা আছি: শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করে আছি
- খালি মাইয়ারাই পারে অবলা পোলাগো সহজ সরল মনডা রে ফুটবল ভাইবা খেলা করতে: একমাত্র মেয়েরাই পারে অবলা ছেলেদের সহজ সরল মনটা কে ফুটবল ভেবে খেলা করতে
- খালি মাইয়ারাই পারে সংসার গুছাইয়া থুইতে: একমাত্র মেয়েরাই পারে সংসার গুছিয়ে রাখতে
- খালি হ্যার হাতের দিক চাইয়া আল্লাহম: শুধু তাঁর হাতের দিকে তাকিয়ে ছিলাম
- খিদা: ক্ষুধা
- খিয়াল: খেয়াল
- খুইল্লা: ছাড়া
- খুলনা জেলা কি বেমালা সুন্দর?: খুলনা জেলা কি অনেক সুন্দর?
- খুলনার মানু হেইরহম সুন্দর হয় না: খুলনার মানুষ তেমন সুন্দর হয় না
- খুশি: এখাখুশি
- খেলবি নাহি মোর মাইয়ার লগে: খেলবি নাকি আমার মেয়ের সাথে
- খেলমু: খেলব
- খেলা তোমার কেমন লাগে?: খেলা তমার কেমন লাগে?
- খেলার মাডে আইজ একছের মানু: খেলার মাঠে আজকে অনেক মানুষ
- খেলি: খেলা করি
- খোঁচা মারার নাহান কথা আছেই এউক্কা যে মোর দুজ্ঞা বিয়া: খোঁচা মারার মতো কথা আছেই যে আমার দুই বিয়ে
- খোদার কসম মোর গাও জ্বরে পুইড়া যাইতে আছে: কসম আমার গায়ে জ্বর
- খ্যালতাছে: খেলছে
- খ্যালায় হারজিত থাকতেই পারে: খেলায় হারজিত থাকতেই পারে
- খ্যালার মাডে মোরা পেরতেকদিন খ্যালতে যাই: খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই
- খ্যালে: খেলে
- গইয়া: পেয়ারা
- গতকাইল: গতকাল
- গতকাইল চুরি হইয়া গেছে: গতকাল চুরি হয়ে গেছে
- গতকাইল রাইতে চুরি হইছে: গতকাল চুরি হয়েছে
- গর: রুম
- গরমের কালে নুন দিয়া হোয়া খাইতে বেমালা ভালো লাগে: গরমের দিনে লবণ দিয়ে শশা খেতে খুব ভালো লাগে
- গরমের দিনে তাজা নাহোইল খাওয়া বেমালা সুখের।: গরমের দিনে তাজা নারিকেল পান করা খুব আনন্দদায়ক
- গরমের দিনে নাওয়া ছাড়া এউক্কা দিনও টেহা কঠিন: গরমের দিনে গোসল করা ছাড়া একটি দিনও টিকা মুশকিল
- গরমের সময়ে হোয়া বেমালা পাওয়া যায়: গরমের সময় শশা বেশি পাওয়া যায়
- গরু বান্দা লাগবে না: গরুর বাঁধা দরকার নেই
- গরুর হাতাল: গোয়ালঘর
- গলা মেলা ভালো: গলা অনেক ভালো
- গাইতে পারবা না: গাইতে পারবে না
- গাছগুলানের দিক চাইলেই হ্যার কান্দোন পাইয়া যায়: গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়
- গাছে: দরজায়
- গাছের: বাগানে
- গাড়িডা: গাড়িটা
- গাড়িডা গতকাইল চুরি হইয়া গেছে: গাড়িটা গতকাল চুরি হয়ে গেছে
- গাডির রঙ হইলে লাল: গাডির রঙ লাল
- গান গাইতে পারবা না: গান গাইতে পারবে না
- গানডা শুইন্যা চোখে পানি চইল্যা আইছে হাছাইও ম্যালা ভালো লাগলো: গানটা শুনে চোখে পানি চলে আসলো সত্যি খুব ভালো লাগলো
- গানডা হুইননা মোর বেমালা ভালো লাগছে: গানটি শুনে আমার অনেক ভালো লেগেছে