‘গাছগুলানের দিক চাইলেই হ্যার কান্দোন পাইয়া যায়’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: গাছ উনের মিক্কে সাইলে তার হান্না আইয়ে
- নোয়াখালী: গাছগুনের দিকে রেইনলেই হিগার কান্না হাই যায়
- সিলেট: গাছ ওকলতোর দিকে চাইলেউ তাইর কান্দা আই যায়
- ময়মনসিংহ: গাছগুলার দিকে তাকাইলেই হের কান্দন পায়া যায়
‘গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত