‘মায় ওশ্যায় বইয়া মাডির পাইলায় মুরহার গোস্ত রানছে’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আম্মু রান্নাঘরে বসে মাটির পাতিলে মুরগির মাংস রান্না করছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আম্মু ফাকঘরত বসি মাটির ফাতিলত কুরর মাংস ফাক গরের
- নোয়াখালী: আম্মু ফাকঘরে বই মাটির হাতিলে মাংস রান্না কইচ্চে
- সিলেট: আম্মা রান্দাঘরো বইসা মাটির পাতিলো মুরগির মাংস রান্দা করছইন
- ময়মনসিংহ: আম্মা পাকঘরে বয়া মাডির পাতিলে মুরগির মাংস রানতাসে
‘আম্মু রান্নাঘরে বসে মাটির পাতিলে মুরগির মাংস রান্না করছে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত