‘খাওন দাওনের কথা কইয়া লাভ নাই দুক্ষ পাবা’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
খাওয়া-দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: খন-দন অর হতা হই লাভ নাই ,হষ্ট ফাবে
- নোয়াখালী: খাওন দাওনের কতা কই লাভ নাই, দুঃখ হাইবা
- সিলেট: খানির দানির মাত মাতিয়া লাভ নাই, কষ্ট ফাইবায়
- ময়মনসিংহ: খাওয়া-দাওয়ার কথা কয়া লাভ নাই, দুঃখ পাইবা
‘খাওয়া-দাওয়ার কথা বলে লাভ নেই, দুঃখ পাবে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত