‘মোর চাচা হউর হগলডি আলহামদুলিল্লাহ নিজেগো বাড়ি গাড়ি কইররা হালাইছে’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার চাচা শ্বশুর সবাই আলহামদুলিল্লাহ নিজেদের বাড়ি গাড়ি করে ফেলেছেন
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আর চাচা ওওর বেক্কুনে আলহামদুলিল্লাহ নিজেগোর বাড়ি গাড়ি গরি ফেলাইই
- নোয়াখালী: আর চাচা হোড় বেকে আলহামদুলিল্লাহ নিজেগো বাড়ি গাড়ি করি হালাইছেন
- সিলেট: মোর চাচা হউর সবে আলহামদুলিল্লাহ নিজরার বাড়ি গাড়ি করি লাইছইন
- ময়মনসিংহ: আমার চাচা শ্বশুর বেহেই আলহামদুলিল্লাহ নিজেরার বাড়ি গাড়ি কইরা ফালাইসেন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত