‘মজা কইররা অন্য পোলার কথা কইয়া হ্যারে চেতাইছি বেমালা’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
মজা করে অন্য ছেলের কথা বলে তাকে চেতাইছি অনেক
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: মজা গরিয়েরে তারে অন্য ফোয়ার হতা হইয়েরে চেতাইয়ি বহুত
- নোয়াখালী: মজা করি অন্য হোলাগো কতা কই হিগারে চেতাইছি অনেক
- সিলেট: ফাইজলামি খরি অইন্য ফুয়ার লগে মাতিয়া তারে বহুত চেতাইছি
- ময়মনসিংহ: মজা কইরা অন্য ছেড়ার কথা বইল্লা তারে চেতাইসি অনেক
‘মজা করে অন্য ছেলের কথা বলে তাকে চেতাইছি অনেক’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত