‘মুই এউক্কা বড় সমেস্যায় পরছি দয়া কইররা কেউ হাসাহাসি করবেন না’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমি একটা খুব বড় সমস্যায় পড়েছি দয়া করে কেউ হাসাহাসি করবেন না
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আই এক্কান সমইস্যাত ফরি গেইলামদয়া গরিয়েরে হনিক্কায় আসাআসি নো গইজ্জন
- নোয়াখালী: আই এককান খুব বড্ডা সমস্যাত হইড়ছি দয়া করি কেউ হাসাহাসি কইরবেন না
- সিলেট: মুই এখটা বিরাট সমস্যাত পড়ছি দয়া খরি খেউ হাসাহাসি খরবা না
- ময়মনসিংহ: আমি একটা খুব বড় সমস্যায় পড়সি দয়া কইরা কেউ হাসাহাসি করবেন না
‘আমি একটা খুব বড় সমস্যায় পড়েছি দয়া করে কেউ হাসাহাসি করবেন না’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত