‘মোর বিরুদ্ধে বুজাইছে যে মুই মোর জামাইরে তাবিজ কইররা নিজেগো বাড়ি গোনে সরাইয়া হালাইছি’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার বিরুদ্ধে বুঝিয়েছে যে আমি আমার স্বামীর কে তাবিজ করে নিজ বাড়ি থেকে সরিয়ে ফেলেছি
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আরার বিরুদ্ধে বুঝাইয়ে আর জামাইরে তাবিজ গইজ্জে দে নিজ বাড়িত্তুন সরাই ফেলাই
- নোয়াখালী: আর বিরুদ্ধে বুঝাইছে যে আই আর স্বামী রে তাবিজ করি নিজ বাড়ির তুন হরা হালাইছে
- সিলেট: মোর বিরুদ্ধে বুঝাইছে যে মুই মোর জামাইরে তাবিজ খরিয়া নিজর বাড়ি থাকি সরাই লাইছি
- ময়মনসিংহ: আমার বিরুদ্ধে বুঝাইসে যে আমি আমার জামাইরে তাবিজ কইরা নিজ বাড়ি থাইক্কা সরায়া ফালাইসি
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত