‘যতদিন পিরথিবির বুকে বাংলাদেশ নামডা থাকবে হেইদিন পর্যন্ত এই গানডা চলতে থাকবে’
বরিশাইল্লা ভাষার বাক্য
মান বাংলায় মানে
যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ নামটি থাকবে ততদিন পর্যন্ত এই গানটি চলতে থাকবে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: যতদিন ফিতিবির বুক অত বাংলাদেশ অর নাম আন তাইবো ততদিন এই গানইবা চলাত তাইবো
- নোয়াখালী: যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ নামটি থাকবে ততদিন পর্যন্ত এই গান আন চলতে থাকবো
- সিলেট: যতদিন দুনিয়ার বুকুত বাংলাদেশ নাম অগু থাখবো ততদিন পর্যন্ত অউ গান অগু চলতো থাখবো
- ময়মনসিংহ: যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ নামডা থাকব ততদিন পর্যন্ত এই গানডা চলতে থাকব
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত