অদেখা বাংলা Unseen Bangladesh

জয়পুরহাট থেকে ঢাকা

বাস, ট্রেন, লঞ্চ আর বিমানে যাওয়ার উপায়: ভাড়া, কত সময় লাগে, কোথা থেকে ছাড়ে।

ঢাকা থেকে জয়পুরহাট

সড়কপথে দূরত্ব
২৪৫.৪ কিমি (যমুনা সেতু হয়ে)
বাস
৬ ঘণ্টা · ৳৬২১ থেকে
ট্রেন
৫ ঘণ্টা ৫৪ মিনিট · ৳৫১০ থেকে
সবচেয়ে কম খরচে
ট্রেন (৳৫১০)
সড়ক, রেল বা নৌপথে সবচেয়ে কম সময়ে
ট্রেন (৫ ঘণ্টা ৫৪ মিনিট)

বাসে ঢাকা

যেখান থেকে ছাড়ে
জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল
ঢাকায় যেখানে নামবেন
কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, গাবতলী মাজার রোড
সময় লাগে
৬–সাড়ে ৮ ঘণ্টা
সরকারি ভাড়া, ৫১ আসনের বাস
৳৬২১
সরকারি ভাড়া, ৪০ আসনের বাস
৳৭৯২
নন-এসি বাসে নিচ্ছে
৳৭৫০
এসি বাসে নিচ্ছে
৳১,০০০ – ৳১,৫০০
যেসব পরিবহন চলে
হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), এস আর ট্রাভেলস (এসি ও নন-এসি), অরিন ট্রাভেলস (এসি ও নন-এসি)

সরকারি ভাড়া বিআরটিএ-র চার্ট অনুযায়ী নন-এসি বাসের, আসনপ্রতি। এসি বাসের ভাড়া কোম্পানি ঠিক করে।

সর্বশেষ যাচাই: ২২ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া ও মোকামতলা হয়ে। হানিফ এন্টারপ্রাইজ, এস আর ট্রাভেলস ও অরিন ট্রাভেলস কল্যাণপুর, গাবতলী ও টেকনিক্যাল থেকে ছাড়ে, বেশির ভাগ বাস পাঁচবিবি ও হিলি পর্যন্ত যায়; জেলা বাতায়নে এই রুটে শ্যামলী পরিবহন ও শাহ্ ফতেহ আলীর নামও আছে। ২২ সেপ্টেম্বর ২০২৬-এ পুনর্নির্ধারিত বিআরটিএর তালিকায় (কিমিপ্রতি ২.৪০ টাকা, সঙ্গে টোল) গাবতলী–জয়পুরহাট রুটে যমুনা সেতু, হাটিকুমরুল, বগুড়া হয়ে (২৪৭ কিমি) ভাড়া ৫১ আসনের বাসে ৬২১ টাকা ও ৪০ আসনের বাসে ৭৯২ টাকা। মহাখালীর তালিকায়ও দূরত্ব ও ভাড়া একই। ১২ অক্টোবর ২০২৬-এর যাত্রার জন্য কাউন্টারে নন-এসি ৭৫০ টাকা ও এসি ১,০০০–১,৫০০ টাকা চাওয়া হচ্ছিল (৮ অক্টোবর ২০২৬-এ সহজ ডটকমে দেখা)।

ট্রেনে জয়পুরহাট থেকে ঢাকা

ট্রেনছাড়েপৌঁছায়সময় লাগেবন্ধের দিনভাড়া
একতা এক্সপ্রেস (৭০৬)রাত ১:২১ জয়পুরহাটসকাল ৭:২০ ঢাকা৫ ঘণ্টা ৫৯ মিনিটপ্রতিদিন চলে–
চিলাহাটি এক্সপ্রেস (৮০৬)সকাল ৮:৩৫ জয়পুরহাটদুপুর ২:৫৫ ঢাকা৬ ঘণ্টা ২০ মিনিটশনিবারশোভন চেয়ার ৳৫১০ · স্নিগ্ধা ৳৯৭৮ · এসি সিট ৳১,১৭৩
কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮)সকাল ১০:৪৫ জয়পুরহাটবিকাল ৫:০৫ ঢাকা৬ ঘণ্টা ২০ মিনিটমঙ্গলবার–
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮)সকাল ১১:৫৬ জয়পুরহাটসন্ধ্যা ৬:৫৫ ঢাকা৬ ঘণ্টা ৫৯ মিনিটপ্রতিদিন চলে–
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪)বিকাল ৪:১৬ জয়পুরহাটরাত ১০:১০ ঢাকা৫ ঘণ্টা ৫৪ মিনিটপ্রতিদিন চলে–
নীলসাগর এক্সপ্রেস (৭৬৬)রাত ১০:৪৬ জয়পুরহাটভোর ৫:২৫ ঢাকা৬ ঘণ্টা ৩৯ মিনিটমঙ্গলবারশোভন চেয়ার ৳৫১০ · স্নিগ্ধা ৳৯৭৮ · এসি সিট ৳১,১৭৩

ফেরার ট্রেন: ঢাকা থেকে জয়পুরহাট

ট্রেনছাড়েপৌঁছায়সময় লাগেবন্ধের দিনভাড়া
নীলসাগর এক্সপ্রেস (৭৬৫)সকাল ৬:৪৫ ঢাকাদুপুর ১২:৫৪ জয়পুরহাট৬ ঘণ্টা ৯ মিনিটবুধবারশোভন চেয়ার ৳৫১০ · স্নিগ্ধা ৳৯৭৮ · এসি সিট ৳১,১৭৩
একতা এক্সপ্রেস (৭০৫)সকাল ১০:১৫ ঢাকাবিকাল ৪:৫০ জয়পুরহাট৬ ঘণ্টা ৩৫ মিনিটপ্রতিদিন চলে–
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫)বিকাল ৫:০০ ঢাকারাত ১১:১৯ জয়পুরহাট৬ ঘণ্টা ১৯ মিনিটশনিবারশোভন চেয়ার ৳৫১০ · স্নিগ্ধা ৳৯৭৮ · এসি সিট ৳১,১৭৩
কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭)রাত ৮:০০ ঢাকারাত ১:৫৫ জয়পুরহাট৫ ঘণ্টা ৫৫ মিনিটমঙ্গলবার–
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭)রাত ৮:৪৫ ঢাকারাত ২:৩৭ জয়পুরহাট৫ ঘণ্টা ৫২ মিনিটপ্রতিদিন চলে–
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)রাত ১১:৩০ ঢাকাভোর ৫:০১ জয়পুরহাট৫ ঘণ্টা ৩১ মিনিটপ্রতিদিন চলে–

সব আন্তঃনগর ট্রেনের সময়সূচি

ঢাকা গিয়ে কী দেখবেন

লালবাগ কেল্লা

ঢাকা · ইতিহাস ও স্থাপনা

সতেরো শতকের এই মোগল দুর্গের কাজ শুরু করেন সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা আজম, তবে তা আর শেষ…

নভেম্বর – ফেব্রুয়ারি

আহসান মঞ্জিল

ঢাকা · ইতিহাস ও স্থাপনা

ঢাকার নবাব পরিবারের বাসভবন ও সদর কাছারি ছিল এই প্রাসাদ। গোলাপি রঙের ভবনটি দাঁড়িয়ে আছে…

অক্টোবর – মার্চ

জাতীয় স্মৃতিসৌধ

ঢাকা · ইতিহাস ও স্থাপনা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সাভারে নির্মিত এই সৌধের নকশা করেছেন স্থপতি সৈয়দ মাইনুল…

নভেম্বর – ফেব্রুয়ারি

ঢাকা জেলার পুরো গাইড

টিকিট কোথায় কিনবেন

  • ট্রেন, সরকারি ই-টিকিট সাইট: eticket.railway.gov.bd
  • বাস, অনলাইনে (টার্মিনালে কোম্পানির কাউন্টারেও মেলে): Shohoz

আমরা টিকিট বিক্রি করি না, এই লিংকগুলো থেকে কোনো আয়ও করি না। টাকা দেওয়ার আগে বিক্রেতার পাতায় ভাড়া মিলিয়ে নিন।

ভাড়া আর সময়সূচি বদলায়। রওনা দেওয়ার আগে কাউন্টারে বা অফিশিয়াল সাইটে মিলিয়ে নিন।

তথ্যের উৎস: gis.rhd.gov.bd · brta.gov.bd · joypurhat.gov.bd · bangla.bdnews24.com