এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা
নড়াইল · ইতিহাস ও স্থাপনা
চিত্রা নদীর ধারে শিল্পী এস এম সুলতান যে বাড়িতে থাকতেন, তাকে ঘিরেই এই সংগ্রহশালা। ভেতরে তাঁর…
নভেম্বর – ফেব্রুয়ারি
বাস, ট্রেন, লঞ্চ আর বিমানে যাওয়ার উপায়: ভাড়া, কত সময় লাগে, কোথা থেকে ছাড়ে।
সরকারি ভাড়া বিআরটিএ-র চার্ট অনুযায়ী নন-এসি বাসের, আসনপ্রতি। এসি বাসের ভাড়া কোম্পানি ঠিক করে।
সর্বশেষ যাচাই: ২২ সেপ্টেম্বর, ২০২৬
পদ্মা সেতু ও মধুমতি সেতু হয়ে যশোর, বেনাপোল ও সাতক্ষীরার বাস নড়াইলে থামে: সোহাগ পরিবহন, হামদান এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, এসপি গোল্ডেন লাইন ও হানিফ, সায়েদাবাদ, ধোলাইপাড়, গুলিস্তান, মালিবাগ ও আব্দুল্লাহপুর থেকে। গুলিস্তান বা সায়েদাবাদ থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা; আব্দুল্লাহপুর বা গাবতলী থেকে বেশি। ২২ সেপ্টেম্বর ২০২৬-এ পুনর্নির্ধারিত বিআরটিএর তালিকায় (কিমিপ্রতি ২.৪০ টাকা, সঙ্গে টোল) সায়েদাবাদ–নড়াইল রুটে পদ্মা সেতু, ভাঙ্গা, মধুমতি সেতু হয়ে (১৩৬ কিমি) ভাড়া ৫১ আসনের বাসে ৪০৯ টাকা ও ৪০ আসনের বাসে ৫২২ টাকা। এগুলো নড়াইল ছাড়িয়ে যাওয়া বাস, তাই চাওয়া ভাড়া সাধারণত তালিকার চেয়ে বেশি। ১২ অক্টোবর ২০২৬-এর যাত্রার জন্য কাউন্টারে নন-এসি ৫৫০–৭০০ টাকা ও এসি ৯৫০–১,৩০০ টাকা চাওয়া হচ্ছিল (৮ অক্টোবর ২০২৬-এ সহজ ডটকমে ও বিডিটিকেটসে দেখা)।
খেয়াল রাখুন: গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল সর্বোচ্চ তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সরানো হবে বলে ৩ অক্টোবর ২০২৬ ডিএমপি কমিশনার জানিয়েছেন; দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব পরিবহন সেখানে নেওয়ার পরিকল্পনা আছে। যাত্রার আগে বাস কোথা থেকে ছাড়বে তা কোম্পানির কাছে জেনে নিন।
| ট্রেন | ছাড়ে | পৌঁছায় | সময় লাগে | বন্ধের দিন | ভাড়া |
|---|---|---|---|---|---|
| রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৮) | সকাল ১০:৪৫ ঢাকা | দুপুর ১২:৪২ নড়াইল | ১ ঘণ্টা ৫৭ মিনিট | সোমবার | শোভন চেয়ার ৳৩৭০ · স্নিগ্ধা ৳৭০৮ · এসি সিট ৳৮৫১ · এসি বার্থ ৳১,২৭৭ |
| জাহানাবাদ এক্সপ্রেস (৮২৬) | রাত ৮:০০ ঢাকা | রাত ১০:০৩ নড়াইল | ২ ঘণ্টা ৩ মিনিট | সোমবার | শোভন চেয়ার ৳৩৭০ · স্নিগ্ধা ৳৭০৮ · এসি সিট ৳৮৫১ · এসি বার্থ ৳১,২৭৭ |
| ট্রেন | ছাড়ে | পৌঁছায় | সময় লাগে | বন্ধের দিন | ভাড়া |
|---|---|---|---|---|---|
| জাহানাবাদ এক্সপ্রেস (৮২৫) | সকাল ৭:১৬ নড়াইল | সকাল ৯:৪৫ ঢাকা | ২ ঘণ্টা ২৯ মিনিট | সোমবার | শোভন চেয়ার ৳৩৭০ · স্নিগ্ধা ৳৭০৮ · এসি সিট ৳৮৫১ · এসি বার্থ ৳১,২৭৭ |
| রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭) | বিকাল ৪:৪৬ নড়াইল | সন্ধ্যা ৭:০০ ঢাকা | ২ ঘণ্টা ১৪ মিনিট | সোমবার | শোভন চেয়ার ৳৩৭০ · স্নিগ্ধা ৳৭০৮ · এসি সিট ৳৮৫১ · এসি বার্থ ৳১,২৭৭ |
নড়াইল জেলায় বিমানবন্দর নেই। নামার পর সড়কপথে আরও ৩৪.১ কিমি।
প্রতিদিন ফ্লাইট নেই — কোনো কোনো দিন একটিও নেই। ইউএস-বাংলা ১৬ জুলাই ২০২৬ থেকে রুটটি বন্ধ রেখে ৯ সেপ্টেম্বর ২০২৬-এ সপ্তাহে ৬টি ফ্লাইট নিয়ে ফিরেছে (ঘোষণা: শনি, বুধ ও বৃহস্পতিবার দিনে ২টি — ঢাকা থেকে ৯:৩০ ও ১৬:৪৫; যশোর থেকে ১০:৪৫ ও ১৮:০০; ১২–১৮ অক্টোবরের বুকিং-সূচিতে মঙ্গল ১, বুধ ২, বৃহস্পতি ১, শনি ২)। বিমান সপ্তাহে ২টি — মঙ্গল ও শুক্রবার সন্ধ্যায় (যশোর থেকে ১৮:১৫)। নভোএয়ার এ রুট ছেড়েছে। যাত্রী না বাড়লে ফ্লাইট আবার কমতে পারে — টিকিট কাটার আগে দিন মিলিয়ে নিন।
সর্বশেষ যাচাই: ৮ অক্টোবর, ২০২৬
নড়াইল · ইতিহাস ও স্থাপনা
চিত্রা নদীর ধারে শিল্পী এস এম সুলতান যে বাড়িতে থাকতেন, তাকে ঘিরেই এই সংগ্রহশালা। ভেতরে তাঁর…
নভেম্বর – ফেব্রুয়ারি
নড়াইল · নদী ও হাওর
নড়াইল শহরের বুক চিরে বয়ে গেছে শান্ত চিত্রা নদী। জমিদার আমলে তৈরি থামওয়ালা বাঁধাঘাটের সিঁড়িতে…
আগস্ট – ফেব্রুয়ারি
নড়াইল · ইতিহাস ও স্থাপনা
১৯৭১ সালে সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে দিয়ে নিজে শহীদ হন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। তাঁর জন্ম…
সারা বছর
আমরা টিকিট বিক্রি করি না, এই লিংকগুলো থেকে কোনো আয়ও করি না। টাকা দেওয়ার আগে বিক্রেতার পাতায় ভাড়া মিলিয়ে নিন।
ভাড়া আর সময়সূচি বদলায়। রওনা দেওয়ার আগে কাউন্টারে বা অফিশিয়াল সাইটে মিলিয়ে নিন।
তথ্যের উৎস: gis.rhd.gov.bd · brta.gov.bd · bangla.bdnews24.com · usbair.com · bssnews.net · tbsnews.net · bangladeshmonitor.com.bd