অদেখা বাংলা Unseen Bangladesh

ঢাকা থেকে বান্দরবান

বাস, ট্রেন, লঞ্চ আর বিমানে যাওয়ার উপায়: ভাড়া, কত সময় লাগে, কোথা থেকে ছাড়ে।

বান্দরবান থেকে ঢাকা

সড়কপথে দূরত্ব
৩১২.১ কিমি
বাস
৭ ঘণ্টা ৩০ মিনিট · ৳৭৭৬ থেকে
বিমান
৫৫ মিনিট · আকাশে থাকার সময়; বিমানবন্দরে যাওয়া-আসা আলাদা
সবচেয়ে কম খরচে
বাস (৳৭৭৬)
সড়ক, রেল বা নৌপথে সবচেয়ে কম সময়ে
বাস (৭ ঘণ্টা ৩০ মিনিট)

বাসে বান্দরবান

ঢাকায় যেখান থেকে ছাড়ে
সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল–আরামবাগ, গাবতলী–কল্যাণপুর, আব্দুল্লাহপুর
যেখানে নামবেন
বান্দরবান বাস স্ট্যান্ড
সময় লাগে
সাড়ে ৭–১০ ঘণ্টা
সরকারি ভাড়া, ৫১ আসনের বাস
৳৭৭৬
সরকারি ভাড়া, ৪০ আসনের বাস
৳৯৮৯
নন-এসি বাসে নিচ্ছে
৳৯৮০ – ৳১,০৫০
এসি বাসে নিচ্ছে
৳১,৪০০ – ৳২,১০০
যেসব পরিবহন চলে
হানিফ এন্টারপ্রাইজ (এসি ও নন-এসি), সৌদিয়া কোচ সার্ভিস (এসি), সেন্টমার্টিন হুন্দাই (রবি এক্সপ্রেস) (এসি), এস. আলম সার্ভিস (নন-এসি)

সরকারি ভাড়া বিআরটিএ-র চার্ট অনুযায়ী নন-এসি বাসের, আসনপ্রতি। এসি বাসের ভাড়া কোম্পানি ঠিক করে।

সর্বশেষ যাচাই: ২২ সেপ্টেম্বর, ২০২৬

সায়েদাবাদ থেকে বান্দরবান (ভায়া কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম) বিআরটিএর হিসাবে ৩১৮ কিমি; নন-এসি বাসের সরকার-নির্ধারিত ভাড়া টোলসহ ৪০ আসনে ৯৮৯ টাকা, ৫১ আসনে ৭৭৬ টাকা। সরাসরি কোচ কম এবং বেশির ভাগ রাতে ছাড়ে: ১২ অক্টোবর ২০২৬-এ দুটি টিকিট প্ল্যাটফর্মে সারা দিনে মোট ২১টি ট্রিপ ছিল (৭টি ও ১৪টি)। হানিফ, এস. আলম ও শ্যামলী এন.আরের নন-এসি ৯৮০ টাকা (সেন্টমার্টিন পরিবহনের নন-এসি বিজনেস আসন ১,০৫০ টাকা); এসি ১,৪০০ থেকে ২,১০০ টাকা (সৌদিয়া ইকোনমি ১,৪০০; হানিফ ভলভো ও সেন্টমার্টিন হুন্দাই ১,৯০০; সেন্টমার্টিন পরিবহনের স্লিপার ২,১০০)। এস. আলমের ঢাকা–বান্দরবান কোচ আব্দুল্লাহপুর থেকে ছাড়ে। সরাসরি কোচ না পেলে চট্টগ্রামে নেমে সেখান থেকে বান্দরবানের বাস (পূর্বাণী) ধরা যায়।

ট্রেনে ঢাকা থেকে বান্দরবান

এই দুই জেলার মধ্যে সরাসরি আন্তঃনগর ট্রেন নেই।

বিমানে বান্দরবান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর → শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

বান্দরবান জেলায় বিমানবন্দর নেই। নামার পর সড়কপথে আরও ৮৪.৬ কিমি।

উড়তে সময়
৫৫ মিনিট
ফ্লাইট
দিনে ১২–১৮টি
এয়ারলাইনস
ইউএস-বাংলা এয়ারলাইনস, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার অ্যাস্ট্রা, নভোএয়ার

দুই দিকেই দিনভর ফ্লাইট। ১২–১৮ অক্টোবর ২০২৬ সপ্তাহে: ইউএস-বাংলা দিনে ৫–৯টি (ঢাকা থেকে সকাল ৭:০০ থেকে রাত ৮:৫০), এয়ার অ্যাস্ট্রা ৩টি (৭:৩৫, ১৬:০৫, ২০:১৫), নভোএয়ার ১–২টি (১২:০০; বৃহস্পতিবার ৮:৪৫-ও), বিমান ২–৫টি (কয়েকটি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ঢাকা–চট্টগ্রাম অংশ)। সতর্কতা: নভোএয়ারের সূচিতে ৫–১১ অক্টোবর ২০২৬ সপ্তাহে এ রুটে কোনো ফ্লাইট ছিল না। ২৫ অক্টোবর থেকে শীতকালীন সূচিতে সময় বদলাতে পারে।

সর্বশেষ যাচাই: ৮ অক্টোবর, ২০২৬

বান্দরবান গিয়ে কী দেখবেন

নীলগিরি

বান্দরবান · পাহাড়

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ ফুট উঁচু নীলগিরি বান্দরবানের সবচেয়ে পরিচিত পাহাড়চূড়া। সকাল সকাল…

জুলাই – ফেব্রুয়ারি

নাফাখুম জলপ্রপাত

বান্দরবান · ঝরনা

থানচির রেমাক্রি খাল যেখানে চওড়া এক পাথুরে ধাপ থেকে প্রায় ২৫ থেকে ৩০ ফুট নিচে আছড়ে পড়ে, সেই…

অক্টোবর – ফেব্রুয়ারি

বুদ্ধ ধাতু জাদি (স্বর্ণমন্দির)

বান্দরবান · ধর্মীয় স্থান

বান্দরবান শহরের কাছে বালাঘাটায় এক পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে থেরবাদী বৌদ্ধদের এই মন্দির। এর রং…

অক্টোবর – মার্চ

বান্দরবান জেলার পুরো গাইড

টিকিট কোথায় কিনবেন

  • বাস, অনলাইনে (টার্মিনালে কোম্পানির কাউন্টারেও মেলে): Shohoz
  • বিমান, এয়ারলাইনের নিজের সাইটে: Biman Bangladesh Airlines · US-Bangla Airlines · Novoair

আমরা টিকিট বিক্রি করি না, এই লিংকগুলো থেকে কোনো আয়ও করি না। টাকা দেওয়ার আগে বিক্রেতার পাতায় ভাড়া মিলিয়ে নিন।

ভাড়া আর সময়সূচি বদলায়। রওনা দেওয়ার আগে কাউন্টারে বা অফিশিয়াল সাইটে মিলিয়ে নিন।

তথ্যের উৎস: gis.rhd.gov.bd · brta.gov.bd · chittagong.gov.bd · bandarban.gov.bd · s-alambus.com · hanif-enterprise.com · usbair.com · flynovoair.com