সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- ঘুরাত: ঘুরতে
- ঘুরাত যাওয়া আমার স্বপ্ন: ঘুরতে যাওয়া আমার স্বপ্ন
- ঘুষা: রাগ
- ঘুষা করছি: রাগ করেছি
- চউক মেললেউ দেখি তুমারে, চউক মুজলে পাইলাই আরো কান্দাত: চোখ মেললেই দেখি তোমাকে, চোখ বুজলেই পাই আরো কাছে
- চউকর সামনে যারারে দেখিয়ার তারারে আগামী কালকে সখালে আর দেখতাম পারমু কিনা এর কুনো নিশ্চয়তা নাই: চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামিকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই
- চউখ ওর আড়াল ওই গেছে: চোখের আড়াল হয়ে গেছে
- চউখ ওর চাওয়া বদলাইলে জীবন বদলি যাইবো: দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যাবে
- চকুর কান্দা মুছাইয়া দিমু তুমারে হাসি: চোখের কান্না মুছে দেব তোমায় হাসি
- চড়মু: পালন
- চড়ের: চড়ছে
- চরবি: চর্বি
- চল দুইজনে হাতো ধরিয়া হারাই যাই: চল দুজনে হাত ধরে হারাবো
- চলো আমরা সবাই গান গাই: চল আমরা সবাই গান গাই
- চলো তে উড়াই: চলো উড়াই
- চলো তে একদিন দেখা করি পুরা শহর রিক্সা দিয়া ঘুরি: চলো একদিন দেখা করি পুরো শহর রিক্সায় ঘুরবো
- চলো তে একলগে গান গাই: চলো একসাথে গান গাই
- চলো তে একলগে মাছ ধরি: চলো একসাথে মাছ ধরি
- চলো তে ঐতিহাসিক জেগাত ঘুরাত যাই: চলো ঐতিহাসিক জায়গাইয় ঘুরতে যাব
- চলো তে গুড্ডি উড়াই: চলো ঘুড়ি উরাই
- চলো তে ঘুড্ডি উড়াই: চলো ঘুড়ি উড়াই
- চলো থুরা থামি: চলো একটা বিরতি নেই
- চলো দুইজনে মিলিয়া সুখর পৃথিবী সাজাই: চলো দুজনে মিলে সুখের পৃথিবী সাজাই
- চলো বিশ্রাম লই: চলো বিশ্রাম নেয়া যাক
- চলো ভাগি যাই: চলো পালিয়ে যাই
- চলো সবে মিলিয়া ঘুরাত যাই: চলো সবাই মিলে ঘুরতে যাই
- চলোউকা পড়ি: চলো পড়াশুনা করি
- চলোনা কিচ্ছু না মানিয়া পিরিত খরি: চলোনা কিছু না মেনে ভালোবাসি
- চলোনা দুইজন মিলিয়া গুইয়া আই: চলোনা দুজনে মিলে ঘুরে আসি
- চলোনা দুইজনে মিলিয়া হাতার দেই: চলোনা দুজনে মিলে সাঁতার কাটি
- চা খাওয়ায় অভ্যাস: চা খাওয়ার অভ্যাস
- চা নায় কফি কোনটা বেশি বালা লাগে?: চা অথবা কফি কোনটা বেশি পছন্দ ?
- চাইন না: চায়না
- চাইয়ার: চাইছি
- চাইরদিকে: চারিদিকে
- চাইরো দিকে কতো বড় বড় গাছ: চারপাশে কত বড়ো বড়ো গাছ!
- চাউল: চাল
- চাউল দিবায়: চাল দিবে
- চাঁদের মিষ্টি ফর্সা দেখতে আমার খুব ভালা লাগে: চাঁদের মিষ্টি আলো দেখতে আমার খুব ভালো লাগে
- চাকরি: চাকুরী
- চাকরি করইন?: চাকরি করেন?
- চাকরি করছ নই?: চাকরি করছ?
- চাকরি করতে আর বালা লাগরো না: চাকরি করতে আর ভালো লাগে না
- চান্দোর আলো দেখতে আমার ভালা লাগে: চাঁদের আলো দেখতে আমার খুব ভালো লাগে
- চাবি দিয়া তালা খোলা বাদে সবতা দেখতে ফারবায়: চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে
- চায়: চাই
- চায়না: চাই না
- চালানির: চালানোর
- চাল্ল: ডাকব
- চাল্ল নায়: ডাকব না