সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- এর দায় আমি তাইরে লুকাইয়া বিয়া খরতাম চাই: তাই আমি তাকে লুকিয়ে বিয়ে করতে চাই
- এর বাদ থাকি ফুড়ির আচরণ বদলানি দেখা যায়: তারপর থেকেই মেয়ের আচরনে পরিবর্তন দেখা যায়
- এর বাদে তাকি তারা দুইজন ওউ সবজি বাগান-ও গিয়া পেট ভরিয়া খাইতো: এরপর থেকে তারা দুজনই সবজি বাগানে গিয়ে পেট ভরে খাবার খেতো
- এর মাঝে দিয়া চাকরির পড়ার লাগি বাক্কা ক্ষতি ওই গেলো: এর মাঝখানে চাকরির পড়াশোনায় বেশ খানিকটা ক্ষতি হয়ে যায়
- এর মাঝে ফুড়ি ইগু তাইর পরিবারর পছন্দে বিয়া খরি লাইছে: এর মাঝে মেয়েটি তার পরিবারের পছন্দে বিয়ে করে
- এর মাঝে বউত সময় ভালা ওইতো আবার খারাপ ওই যাইতো: এর মধ্যে অনেক সময় ভালো হয়ে যেত আবার খারাপ হয়ে যেত
- এর মাঝেউ এখটা অঘটন ঘটি গেলো: এরই মাঝে একটি অঘটন ঘটে গেলো
- এর লাগি: ঐজন্য
- এর লাগি বেশ ভালা খাতির আছিল: তাই সম্পর্কটা বেশ ভালই ছিল
- এরবাদে এখটার পর এখটা অশান্তি বাড়তেউ থাকে।: তারপর একের পর এক অশান্তি বাড়তে থাকে
- এরবাদে ঠিক করলাম তেল মারা উত্তর দিমু: এরপর ঠিক করলাম তেল মারা উত্তর দিবো
- এরবাদে তাইন আরোখটা ফ্লাইটো খরিয়া বাসাত যাইতা: এরপর সে আরেকটা ফ্লাইটে করে বাসায় যাইত
- এরবাদে তাইন মোর লগে আর যুগাযুগ রাখছইন না: এরপর সে আমার সাথে যোগাযোগ রাখেনি
- এরবাদে থাকি ক্লাস টেনে রিলেশনো যাই: এরপর থেকে ক্লাস টেনে রিলেশনে যাই
- এরবাদে মুই আবার ভুল করছিলাম: তারপর আমি আবার ভুল করছিলাম
- এরলাগি তো বন্দু তোমারে মুই অতো ভালাপাই: তাইতো আমি বন্ধু তোমায় এতো ভালবাসি
- এরে: ওহে
- এরে: তাকে
- এরেহ! কি বেশেবা খেলাটাউ না দেখলাম!: আহ্! কী চমৎকার খেলাই না দেখলাম
- এর্বাদে: তারপর
- এলকু: এখন
- এলাকাত আগুন লাগি গেছ: এলাকায় আগুন লেগেছে
- এসব: রোজ
- এহে রে! যারা হারি গেলো, হেরার মন-ও কত কষ্ট: আহা! যারা হেরে গেল, ওদের মনে অনেক কষ্ট
- ঐতও: হত.
- ওই: সম্ভব?
- ওই: হয়ে
- ওই গেছলাম: হয়ে গেছিলাম
- ওউ: এই
- ওউ আম গাছ ওর দিকে চাই রইছলাম: সেই আমগাছের দিকে তাকিয়ে ছিলাম
- ওউ কলম ওগু লৌকা: এই কলম টি নিন
- ওউ গান গুইন লইয়া অনেখ আবেগ আছে: এই গান গুলো নিয়ে অনেক আবেগ আছে
- ওউ গানটা আমার অতো প্রিয় এখনো হুনি বাক্কা সুন্দর এখটা অনুভূতি কাম করে: এই গান আমার এত প্রিয় এখনো শুনি অনেক সুন্দর একটা অনুভুতী কাজ করে
- ওউ গানটা যে খতবার হুনছি তার কুনো হিসাব নাই: এই গানটা যে কতো বার যে শুনেছি তার কোনো হিসেব নেই
- ওউ ছবির ফত্তেকটা গান বাক্কা ভালা লাগতো আর এখনো লাগে: এই ছবির প্রতিটি গান অনেক অনেক প্রিয় ছিল এবং এখনো আছে
- ওউ ছবির হখলটি গান খুব সুন্দর: এই ছবির সব গানগুলো অনেক সুন্দর
- ওউ দুউন্নাইত আমি ফুরাউ এখলা: এই পৃথিবীতে আমি বড্ড একা
- ওউ ফয়লা হে ঢাকাত আইছে: এই প্রথম সে ঢাকায় এসেছে
- ওউ বাড়ি আমরার: এই বাড়িটা আমাদের
- ওউ বাড়ি ওগু আমরার: এই বাড়িটা আমাদের
- ওউ বার কুরবানিত লাল গরু কিনমু: এইবার কুরবানিতে লাল গরু কিনবো
- ওউ ব্যাপারও শিওর নায়: সে ব্যাপারে নিশ্চিত নই
- ওউ ভালোবাসা না থাকলে মাইনষের জীবন ওর সুখ ওর আশা করাউ ভুল: এই ভালোবাসা না থাকলে মানুষের জীবনের সুখের আশা করাটাই ভুল
- ওউ মুগ্ধতাত ডুবি থাকতে চাই হারা জীবন: এই মুগ্ধতায় বিভোর থাকতে চাই আমি আজীবন
- ওউ রকম: এরকম
- ওউ শুক্রবার তার বিয়া তার পরিবারর ফছন্দ খরি ফুরি রাখছে: এই শুক্রবারে তার বিয়ে তার পরিবারের পছন্দ করে রেখেছে মেয়ে
- ওউ সময়মতোউ পড়বো, ঘুমাইবো আর খেলবো: তখন সময়মতো পড়বে, ঘুমাবে, আর খেলবে
- ওউ সিন্দুক ওর ভিতরে কিতা আছে?: এই সিন্দুকের ভেতরে কী আছে?
- ওউ সিন্দুক হকল সময় ওউ তালা দিয়া আটকানি থাকে: সেই সিন্দুক সবসময়ে তালা দিয়ে আটকানো থাকে
- ওখন: এখন