সিলেটি ভাষা কতটা জানেন?
চা-বাগান আর হাওরের দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
সিলেটি ভাষার শব্দ ও মানে
- আমি আমার বাসার সামনর খেলার মাঠো খেলি: আমি আমার বাসার সামনের খেলার মাঠে খেলি
- আমি আমার বিলাই ওর লগে খেলতে যে বালা ফাই: আমি আমার বিড়ালের সাথে খেলতে অনেক ভালবাসি
- আমি আর আব্বা গতকাইল সিলেট থাকি ডাকাত আইছি: আমি আর আব্বু গতকাল সিলেট থেকে ঢাকায় এসেছি
- আমি আর আমার ছুট বইন আজকে খালাম্মার বাসাত ঘুরাত যাইরাম: আমি আর আমার ছোট বোন আজকে খালামুনির বাসায় ঘুরতে যাবো
- আমি আর আম্মু বিয়া বাড়িত যাইয়ার: আমি আর আমার আব্বু বিয়ে বাড়িতে যাচ্ছি
- আমি আর তুমি একলগে নাই আমি এইটা মানতে ফারছি না: আমি আর তুমি একসাথে নেই আমি এটা মানতে পারছি না
- আমি আরেকগুর লগে মাতিয়ার: আমি অন্যের সাথে কথা বলি
- আমি আর্জেন্টিনার ফুটবল দলরে সমর্থন করি: আমি আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করি
- আমি ইগুরে একবারে স্বাভাবিক ওউ লইছলাম: আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম
- আমি এক অবিবাহিতা: আমি একজন অবিবাহিতা
- আমি এক ফুয়া ওখন বাংলাদেশ নেভীত কাম করিয়ার: আমি একজন ছেলে বর্তমানে বাংলাদেশ নেভীতে কর্মরত আছি
- আমি একগু ফুরি মানুষ: আমি একজন মেয়ে মানুষ
- আমি একগু বই পড়ছি: আমি একটি বই পড়ছি
- আমি একজন প্রফেশনাল ব্লগার ওইয়া কাম করিয়ার: আমি একজন প্রফেশনাল ব্লগার হয়ে কাজ করছি
- আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ও পড়িয়ার: আমি একটা পাবলিক বিশ্ববিদ্যায়ের পড়াশোনা করছি
- আমি একটা বাদ মানুষ: আমি একজন খারাপ মানুষ
- আমি একলা: আমি একা
- আমি একলা আচলাম: আমি একা ছিলাম
- আমি এখলা আছলাম: আমি একা ছিলাম
- আমি এগু বই পড়ছি: আমি একটি বই পড়ছি
- আমি ও হকল সময় কষ্ট পাই কিওর লাগি?: আমি কেনো সবসময় কষ্ট পাই?
- আমি ওউ হকল সময় কষ্ট পাই কিওর লাগি?: আমি কেন সবসময় কষ্ট পাই?
- আমি ওখন বিশ্ববিদ্যালয়-ও পড়িয়ার: আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি
- আমি ওখানো যাইমু: আমি ওখানে যাব
- আমি ওগুর নাম জানি: আমি ওর নাম জানি
- আমি ওনো থাকমু: আমি এখানে থাকবো
- আমি ওনো হকল দিন ওউ আই: আমি এখানে প্রতিদিন আসি
- আমি ওবায় যাইতাম না: আমি ওদিকে যাব না
- আমি ওবায় যাইমু: আমি ওদিকে যাব
- আমি কামও যাইতাম চাই না: আমি কাজে যেতে চাই না
- আমি কামো যাইতাম চায়: আমি কাজে যেতে চাই
- আমি কামো যাইতাম চায়না: আমি কাজে যেতে চাই না
- আমি কিতা করছি: আমি কি করলাম?
- আমি কিতা করতাম পারি?: আমি কী করতে পারি?
- আমি কিতা খেচা মোটা নি?: আমি কী অনেক মোটা ?
- আমি কিতা দয়া করি ওখন আইতে পারি নি?: আমি কি দয়া করে এখানে আসতে পারি?
- আমি কিতা বেশি জ্বালাই নি?: আমি কী বেশি বিরক্ত করি?
- আমি কেইক ভালা ফাই: আমি কেক পছন্দ করি
- আমি কেক ভালা ফাই: আমি কেক পছন্দ করি
- আমি কেক ভালা ফাই না: আমি কেক পছন্দ করি না
- আমি কোন সময় ওউ তোমারে ভুলতাম নায়: আমি কখনই তোমাকে ভুলবো না
- আমি কোনো সময়ও তোমারে ভুলতাম না: আমি কখনো তোমাকে ভুলবো না
- আমি ক্রিকেট খেলমু: আমি ক্রিকেট খেলব
- আমি ক্লাসের হকল ফুয়াদের সাথেই মিসতাম: আমি ক্লাসের সব ছেলেদের সাথেই মিশতাম
- আমি খাইতাম: আমি খাবো
- আমি খাইমু: আমি খাব
- আমি খাওয়াইয়া দিলে রাজীব সময়মতোউ খায়: আমি খাইয়ে দিলে রাজীব সময়মতো খায়
- আমি খুব ভালা সাজাই: আমি খুব জোস মেকআপ করি
- আমি খেলা কররাম: আমি খেলা করি
- আমি গল্প'র বই কিনমু: আমি গল্পের বই কিনবো