নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- আই আন্নে্র কাছে পরামশ চাই: আমি আপনার কাছে পরামর্শ চাই
- আই আপেল হছন্দ করি: আমি আপেল পছন্দ করি
- আই আম খাইতে ভালাবাসি: আমি আম খেতে ভালোবাসি
- আই আম খাইয়ুম: আমি আম খাবো
- আই আম্মা রে কইলাম আব্বা হুইনতে চাইছে কদ্দুর সান্ত্বনা: আমি আম্মু কে বললাম আব্বু শুনতে চাইছে একটু সান্ত্বনা
- আই আর আব্বু কাইল্লা সিলেটেত্তুন ঢাকা আইসি: আমি আর আব্বু গতকাল সিলেট থেকে ঢাকায় এসেছি
- আই আর আব্বু্ বিয়া বাইত যাইয়ের: আমি আর আমার আব্বু বিয়ে বাড়িতে যাচ্ছি
- আই আর আম্মুর বেগ কথা খুব মনোযোগ দি হুনি: আমি আমার আম্মুর সব কথা খুবই মনোযোগ দিয়ে শুনি
- আই আর আর ছোড বইন একলগে হাতোর কাডি: আমি এবং আমার ছোট বোন একসাথে সাঁতার কাটি
- আই আর আর বয়ফ্রেন্ড একি স্কুলে হইড়তাম: আমি আর আমার বয়ফ্রেন্ড একি স্কুলে পড়তাম
- আই আর গ্রামের বাড়ি যাইয়ুম ঠিক কইচ্ছি: আমি আমার গ্রামের বাড়ি যাব ঠিক করেছি
- আই আর ছোট বইন আইজ্জা খালামুনির বাসাত ঘুইরত যাইব: আমি আর আমার ছোট বোন আজকে খালামুনির বাসায় ঘুরতে যাবো
- আই আর ছোট বাচ্চাগারে লই বাবার বাইত যাই: আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে যাই
- আই আর তুই এক লগে নাই ইয়া আই মাইনতাম হারিয়ের না: আমি আর তুমি একসাথে নেই আমি এটা মানতে পারছি না
- আই আর বইনরে অনেক ভালোবাসি: আমি আমার বোনকে অনেক ভালোবাসি
- আই আর বাপ মার একমাত্র সন্তান: আমি আমার বাবা মার একমাত্র সন্তান
- আই আর বাপের বাসাত যানের অনুমতি হাইতেছি না: আমি আমার বাবার বাসায় যাওয়ার অনুমতি পাচ্ছি না
- আই আর বাসার সামনে খেলার মাঠেত্তে খেলি: আমি আমার বাসার সামনের খেলার মাঠে খেলি
- আই আর বিলাইড় লগে খেইলতা অনেক ভালোবাসি: আমি আমার বিড়ালের সাথে খেলতে অনেক ভালবাসি
- আই আর বিষয় সাইডে রাই হেতারে সান্ত্বনা দিছি: আমি আমার বিষয় সাইডে রেখে তাকে সান্ত্বনা দিছি
- আই আর বোনের তুন অনেক বছরের ছোডো: আমি আমার বোনের চেয়ে অনেক বছরের ছোট
- আই আর ভাইরে অনেক ভালোবাসি: আমি আমার ভাইকে অনেক ভালোবাসি
- আই আর সাধ্য অনুযায়ী চেষ্টা করি বাপের খোঁজ খবর নিতে: আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি বাবার খোঁজ খবর নিতে
- আই আর স্বপ্নগা যে কত্তে হুরণ অইব: আমার আর আমার স্বপ্নটা যে কবে পূরণ হবে
- আই আর স্বামীর ভালবাসা চাই: আমি আমার স্বামীর ভালবাসা চাই
- আই আর স্বামীর লগে বিয়ালে পার্কে ঘুইত্তাম যামু: আমি আমার স্বামীর সাথে বিকালে পার্কে ঘুরতে যাব
- আই আর স্বামীর লগে রাগ করি কেনো হেতাগো এরুম কতা কাডাকাডি অয়: আমি আমার স্বামীর সাথে রাগ করি কেনো তাদের এরকম কথা কাটাকাটি হয়
- আই আর স্বামীরে অনেক ভালোবাসি: আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি
- আই আর হরিবারের কথা কইতাম চাই: আমি আমার পরিবারের কথা বলতে চাই
- আই আরও এক বছর হরে বিয়া কইরতে চাই: আমি আরও এক বছর পরে বিয়ে করতে চাই
- আই আর্জেন্টিনা ফুটবল দলরে সমর্থন করি: আমি আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করি
- আই ইচা মাছ খাইতাম হছন্দ করি: আমি চিংড়ী মাছ খেতে পছন্দ করি
- আই ইজ্ঞা বই হরিয়ের: আমি একটি বই পড়ছি
- আই ইয়ানে থাকুম: আমি এখানে থাকবো
- আই ইয়ানে হইত্যদিন আয়ই: আমি এখানে প্রতিদিন আসি
- আই এক কাপড়ে বাসার তুন বার অই আইছি: আমি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে এসেছি
- আই এক সন্ধার অফিস থেকে বাসায় ফিরে দেইয়ুম তুই আছো সত্যি তুই আছো: আমি এক সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখবো তুমি আছো সত্যিই তুমি আছো
- আই এককান কডিন সমস্যা লই হাজির অইছি: আমি একটি কঠিন সমস্যা নিয়ে হাজির হয়েছি
- আই এককান কতা ও আর কইতান্ন: একটা কথাও আর বলবে না
- আই এককান খুব বড্ডা সমস্যাত হইড়ছি দয়া করি কেউ হাসাহাসি কইরবেন না: আমি একটা খুব বড় সমস্যায় পড়েছি দয়া করে কেউ হাসাহাসি করবেন না
- আই এককান স্কুলে হড়ালেয়া করি: আমি একটি বিদ্যালয় পড়ালেখা করি
- আই একজন অবিবাহিতা: আমি একজন অবিবাহিতা
- আই একজন খারাপ মানষ: আমি একজন খারাপ মানুষ
- আই একজন প্রফেশনাল ব্লগার অই কাজ করিয়ের: আমি একজন প্রফেশনাল ব্লগার হয়ে কাজ করছি
- আই একজন ভালা মানুষ অইত চাই: আমি একজন ভালো মানুষ হতে চাই
- আই একজন সরকারি কর্মকর্তা: আমি একজন সরকারি কর্মকর্তা
- আই একদিন ইস্কুলের মাঠে মাতা ঘুরি হরি গেছিলাম: আমি একদিন বিদ্যালয়ের মাঠে মাথা ঘুরিয়ে পরে গিয়েছিলাম
- আই একলা আছিলাম: আমি একা ছিলাম
- আই এগগা মুরগির বাইচ্চা হালি: আমি একটি মুরগির বাচ্চা পালি
- আই এটা স্বাভাবিক ভাবেই লইছিলাম: আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম