নোয়াখাইল্লা ভাষা কতটা জানেন?
মেঘনার উপকূলের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
নোয়াখাইল্লা ভাষার শব্দ ও মানে
- আম্মা আরে কাইলগা একটা পোলার লোগে দেয়া কইরতে কৈসিলো: আম্মা আমাকে গতকাল একটা ছেলের সাথে দেখা করতে বলেছিলও
- আম্মা খালা লেয়াহড়ার লাই ঢাকায় হিরতে কইবো আই যাইতে হাইরতান ন: আম্মু খালা লেখাপড়ার জন্য ঢাকায় ফিরতে বলবে আমি যেতে পারবো না
- আম্মা তন উলটে কইছে আই ও হারাদিন অনেক কাম করি: আম্মু তখন উলটে বলছে আমি ও সারাদিন অনেক কাজ করি
- আম্মা নানারে এককান চিডি লিখছেন: আম্মা নানাকে একটা চিঠি লিখছেন
- আম্মা বেক সময় আর মনের কথা বুঝে: আম্মু সব সময় আমার মনের কথা বুঝে
- আম্মু ফাকঘরে বই মাটির হাতিলে মাংস রান্না কইচ্চে: আম্মু রান্নাঘরে বসে মাটির পাতিলে মুরগির মাংস রান্না করছে
- আম্মু লাকড়িস চুলাত রাইঞ্চে: আম্মু লাকড়ির চুলায় রান্না করছে
- আম্মু হাজ্ঞরেত্তে বই মুরগির মাংস রান্দদের: আম্মু রান্নাঘরে বসে মোরগের মাংস রান্না করছে
- আয হিয় লেখক হুমাইয়ন আহমেদ: আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ
- আর অই হতিবাদ করে আরো কত গুন: আমার হয়ে প্রতিবাদ করে আরো কত গুন
- আর অনেক খারাপ লাইগছে: আমার অনেক খারাপ লাগছে
- আর অনেক ভালা লাগে কালো অই দুইয়ান চোখ তোওার: আমার অনেক ভালো লাগে কালো ওই চোখ দুটো তোমার
- আর অনেক ভালো লাগে: আমার অনেক ভালো লাগে
- আর অনেকদিন আগে একবার বিয়া অইছিলো: আমার অনেক দিন আগে একবার বিয়ে হয়েছিল
- আর অসুস্থতার কারণে আই ওকগা বছর গ্যাপ গেছে: আমার অসুস্থতার কারণে আমার ১ বছর গ্যাপ গিয়েছে
- আর আত খরচের টেয়া আর আব্বু দেয়: আমার হাত খরচের টাকা আমার আব্বু দেয়
- আর আপন লোকগুলোই এরুম: আমার আপন লোক গুলোই এমন
- আর আব্বা আগে নেশাত আসক্ত আছিলো: আমার আব্বু আগে নেশায় আসক্ত ছিল
- আর আব্বা আর চাচার মইদ্ধ্যে জাগা জমি লই কাইজ্জা ওয়: আমার আব্বু আর চাচার মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া হয়
- আর আব্বা বিদ্যেসে থ্যায়: আমার আব্বু বিদেশে থাকে
- আর আব্বা যে এত খারাপ কওনো ওকগা হুলের টোয়াও দেয় ন: আমার আব্বু যে এত খারাপ কখনো ফুলের টোকাও দেয় নাই
- আর আব্বা হুলিশে আছেন তো মার লগে বিয়ার হর তুনই হেতে হরকিয়ায় আসক্ত আছিলেন: আমার বাবা পুলিশে আছেন তো মায়ের সাথে বিয়ের পর থেকেই তিনি পরকীয়ায় আসক্ত ছিলেন
- আর আব্বার মেলা গরম লাগের: আমার আব্বুর খুব গরম লাগছে
- আর আব্বু আম্মু ভাই ভোইন ড্রয়িংরুমে বই রইসে: আমার আব্বু , আম্মু , ভাই, বোন ড্রয়িংরুমে বসে আছে
- আর আব্বু গাত সরিষার তেল লাগায়: আমার আব্বু গায়ে সরিষার তেল মালিশ করে
- আর আব্বু বড় বইনের উফরে রাগি গেসে: আমার আব্বু বড় ভাইয়ের উপর রেগে গেছিলেন
- আর আব্বু লাই দি চিংড়ি মাসের ঝোল আর খুব হসন্দ: আমার আব্বু লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল খুব পছন্দ করে
- আর আব্বু হতিদিন নাইরকেলের হানি খায়: আমার আব্বু প্রতিদিন নারিকেল পানি পান করে
- আর আব্বুর মাথা গরম থাকে: আমার আব্বুর মাথা গরম থাকে
- আর আব্বু্ বাজারেত্তুন আন্ডারলাই তেতই কি আইঞ্চে: আমার আব্বু বাজার থেকে আমাদের জন্য তেঁতুল কিনে এনেছে
- আর আম্মা আমারে নিয়ে পার্কে ঘুরতে গেছে: আমার আম্মু আমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবে
- আর আম্মা আর লাই নীল রঙের কার কিনছে: আম্মু আমার জন্য নীল শাড়ি কিনে এনেছে
- আর আম্মা আরে বেকের সামনে মাইরতে মাইরতে বাইত লই আইছে: আমার আম্মু আমাকে সবার সামনে মারতে মারতে বাসায় নিয়ে আসে
- আর আম্মা বেক সময় ভালাই হাসি খুশি থায়: আমার আম্মু সব সময় বেশ হাসি খুশি থাকে
- আর আম্মু আগের তুলনা অন অনেক ভালা আসে: আমার আম্মু আগের তুলনায় এখন অনেক ভালো আছেন
- আর আম্মু আর হরাশোনার খরচ দিত চায় না: আমার আম্মু আমার পড়াশোনার খরচ দিতে চায় না
- আর আম্মু কইসে হতিদিন তেতই খাইলে আর গায়েত্তে রক্ত হানি অই জাইব: আমার আম্মু বলেছে প্রতিদিন তেতুল খেলে আমার শরীরের রক্ত পানি হয়ে যাবে
- আর আম্মু জামরুল খার: আমার আম্মু জামরুল খাচ্ছে
- আর আম্মু বলে তেতই খাইলে আর বুদ্ধিকমি যাইব: আমার আম্মু বলে যে তেঁতুল খেলে আমার বু দ্ধিকমে যাবে
- আর আম্মু বৃষ্টি অইলেও বারান্দাত গাসে হানি দেয়: আমার আম্মু বৃষ্টি হলেও বারান্দার গাছে পানি দেয়
- আর আম্মু্ আইজ্জা শশার তরকাতি ফাক কইচ্চে: আমার আম্মু আজক শশার তরকারি রান্না করেছে
- আর আর বাইচতে মন চায়না জানেন নি: আমার আর বাঁচতে ইচ্ছে করেনা জানেন
- আর আশটে মাসের ওকগা হোলা বাবু আছে: আমার ৮ মাসের একটা ছেলে বাবু আছে
- আর ইচ্ছা আই ভাইবগুম: আমার ইচ্ছা আমি ভাব্বো
- আর ইস্ত্রী ওকগা দিনও সময়মতো টেবিলে খাওন দিতে হারে না অনেক সময় বাইরে যাইয়া নাস্তা করি: আমার স্ত্রী একদিনও সময়মতো টেবিলে খাবার দিতে পারে না অনেক সময় বাইরে গিয়ে নাস্তা করি
- আর এই মন তোয়ারে দিলাম: আমার এই মন তোমাকে দিলাম
- আর এককান এ কতা হোলা মানুষ এর কাছে কিয়ের দরকার থাইকতাম হারে: আমার একটাই কথা ছেলে মানুষের কাছে কিসের প্রয়োজন থাকতে পারে
- আর এককান বিলাই আছে: আমার একটি বিড়াল আছে
- আর এককানাও কষ্ট অইতেছে না: আমার একটুও কষ্ট হচ্ছে না
- আর এগিন আর ভালো লাগের না: আমার এসব আর একটুও ভালো লাগছে না