ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- তোমার প্রিয় রঙ কিতা?: তোমার প্রিয় রঙ কি?
- তোমার বউ নাকি তোমারে সম্পত্তি বিক্রি করায়া ফালাইতাসে: তোমার বৌ নাকি তোমাকে সম্পত্তি বিক্রি করিয়ে ফেলতেছে
- তোমার বন্ধুর লগে পরিচিত হয়া ভালা লাগলো: তোমার বন্ধুর সাথে পরিচিত হয়ে ভালো লাগলো
- তোমার বন্ধুরা আসলেই ভালো মনের মানুষ: তোমার বন্ধুরা সত্যিই ভালো হৃদয়ের মানুষ
- তোমার বন্ধুরা বেহেই মেলা মেধাবী: তোমার বন্ধুরা সবাই খুব মেধাবী
- তোমার বন্ধুরার কাসে থাকতে খুব ভালা লাগে: তোমার বন্ধুদের কাছে থাকতে খুব ভালো লাগে
- তোমার বাপ কেমত আসে?: তোমার আব্বু কেমন আছে?
- তোমার বিয়া হইব হুইন্না আমরা মেলা খুশি: তোমার বিয়ে হবে শুনে আমরা খুব খুশি
- তোমার বিয়ার জীবন সুখের হোক: তোমার বিবাহিত জীবন সুখের হোক
- তোমার বেক কথা ঠিক আছে: তোমার সব কথা ঠিক আছে
- তোমার বেগ কথাই ভুল: তোমার সব কথাই ভুল
- তোমার ভাই কোনখানে চাকরি করেন?: তোমার ভাই কোথায় চাকরি করেন?
- তোমার ভাই পড়ালেহাতে অনেক মেধাবি: তোমার ভাই পড়ালেখাতে অনেক মেধাবি
- তোমার ভালা না লাগলে কিসু করনের নাই: তোমার ভালো না লাগলে কিছু করার নাই
- তোমার ভালোর লাইজ্ঞাই আমি তোমারে ছাইড়া দূরে চইল্লা আইসি: তোমার ভালোর জন্যই আমি তোমাকে ছেড়ে দূরে চলে আসছি
- তোমার মত খারাপ ছেড়া আমি আর একটাও দেখসিনা: তোমার মত খারাপ ছেলে আমি আর একটাও দেখিনি
- তোমার মত মানুষেরা কহনো ঠিক হইব না: তোমার মত মানুষেরা কখনো ঠিক হবে না
- তোমার মনে চাইলে গিয়া না কর: তোমার মনে চাইলে গিয়ে না করো
- তোমার মনের কথা আইজ আমারে খুইল্লা কও: তোমার মনের কথা আজ আমাকে খুলে বলো
- তোমার মাইয়া আমার কোলে আয়া খালি তোমারে খুজে মনে হয়: তোমার কন্যা আমার কোলে এসে শুধু তোমাকে খোঁজে মনে হয়
- তোমার মাইয়া তোমারে মেলা ভালবাসে: তোমার কন্যা তোমাকে অনেক ভালবাসে
- তোমার মিথ্যা ভালবাসা একদিন হারাইয়া যাইব: তোমার মিথ্যা ভালবাসা একদিন হেরে যাবে
- তোমার মূল্যবান বক্তব্যের লাইজ্ঞা তোমারে মেলা ধন্যবাদ: তোমার মূল্যবান বক্তব্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ
- তোমার মেলা ভুল আসিল: তোমার অনেক ভুল ছিল
- তোমার লগে অনেক দিন পর দেহা: তোমার সাথে অনেক দিন পর দেখা
- তোমার লগে আমার আম্মা কথা কইতে চায়: তোমার সাথে আমার আম্মু কথা বলতে চায়
- তোমার লগে আমার জরুরি কথা আসে: তোমার সাথে আমার জরুরি কথা আছে
- তোমার লগে কথা কয়া আমার মেলা ভালা লাগল: তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো
- তোমার লগে দেহা হইলেই পুরান ইতিহাস মনে পইড়া যায়: তোমার সাথে দেখা হলেই পুরাতন ইতিহাস মনে পড়ে যায়
- তোমার লাইজ্ঞা আমার মেলা কষ্ট হয়: তোমার জন্য আমার খুব কষ্ট হয়
- তোমার লাইজ্ঞা এত কিসু কইরাও কোন লাভ হইল না: তোমার জন্য এত কিছু করেও কোন লাভ হলো না
- তোমার লাইজ্ঞা মনে আমার অফুরন্ত আশা: তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা
- তোমার সংসারের প্রয়োজন মিটানোর লাইজ্ঞা আমার জন্ম হয় নাই: তোমার সংসারের প্রয়োজন মেটানোর জন্য আমার জন্ম হয়নি
- তোমার সব কথা মাইন্না নিমু: তোমার সব কথা মেনে নিবো
- তোমার সাথে নীল আকাশের নিচে বয়া গল্প করতাম চাই: তোমার সাথে নীল আকাশের নিচে বসে গল্প করতে চাই
- তোমার সুন্দর সুন্দর ছবিগুলা দেইক্ষা মেলা আনন্দ পাইসি: তোমার সুন্দর সুন্দর ছবিগুলো দেখে খুব আনন্দ পেয়েছি
- তোমার সৌন্দর্যোতা দেখতাসি: তোমার সৌন্দর্যোতা দেখছি
- তোমার হয়া আসি আমি, তোমার হয়াই থাকবাম: তোমার হয়ে আছি আমি, তোমার হয়ে থাকবো
- তোমার হাজার কথার মাঝে তোমার মনের কথা লুকায়া আসিল: তোমার হাজার কথার মাঝে তোমার মনের কথা লুকিয়ে ছিল
- তোমার হাতের লেহা মেলা সুন্দর: তোমার হাতের লেখা অনেক সুন্দর
- তোমার হাশির কাসে আমার বেগ কিসু হার মাইন্না যায়: তোমার হাশির কাছে আমার সব কিছু হার মেনে যায়
- তোমার হেই মন আমি নিয়া নিলাম: তোমার ওই মন আমি নিয়ে নিলাম
- তোমারে অসম্ভব সুন্দরী লাগে: তোমাকে অসম্ভব সুন্দরী লাগে
- তোমারে আমার চিনতে হইবোনা: তোমার আমাকে চিনতে হবে না
- তোমারে আমি কল দিতাম না: তোমাকে আমি কল দিবো না
- তোমারে আমি ধন্যবাদ জানাইতাম চাই: তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই
- তোমারে আমি সেই অনুভুতির কথা কিয়া বুঝাইতে পারতাম না: তোমাকে সেই অনুভুতির কথা বলে বুঝাতে পারবো না
- তোমারে একটা উপহার দিতাম চাই: তোমাকে একটা উপহার দিতে চাই
- তোমারে একটা গোলাপ ফুল কিন্না দিইয়াম: তোমাকে একটি গোলাপ ফুল কিনে দিবো
- তোমারে কইসিলাম বিয়াডা কইরা ফালাও: তোমাকে বলেছিলাম বিয়েটা করে ফেলো