ময়মনসিংহের ভাষা কতটা জানেন?
মৈমনসিংহ গীতিকার দেশের ভাষা। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
ময়মনসিংহের ভাষার শব্দ ও মানে
- আমারে একটা বই উপহার দিও: আমাকে একটি বই উপহার দিও
- আমারে একটু সাহায্য করবাইন: আমাকে একটু সাহায্য করবেন
- আমারে এহন ঘুমাইতে দেন: আমাকে এখন ঘুমাতে দিন
- আমারে ওইহানে নিয়া চল: আমাকে সেখানে নিয়ে চলো
- আমারে ওইহানে নিয়া চলেন: আমাকে ওখানে নিয়ে চলুন
- আমারে ছাইড়া ভাল থাইক্ক: আমাকে ছাড়া ভালো থেকো
- আমারে ডাকবেন না: আমাকে ডাকবেন না
- আমারে ঢুকতে দেন: আমাকে ঢুকতে দিন
- আমারে দয়া কইরা পরামর্শ দেন আমি এহন কিতা করতাম পারি: আমাকে দয়া করে পরামর্শ দিন আমি এখন কি করতে পারি
- আমারে দয়া কইরা সঠিক পরার্মশ দিয়া একটু সাহায্য করেন: আমাকে দয়া করে সঠিক পরার্মশ দিয়ে একটু সাহায্য করুন
- আমারে দেইক্ষা মেলা খুশি হইলো: আমাকে দেখে খুব খুশি হলো
- আমারে নিয়া বিদেশে ঘুরতে যাইবা ?: আমাকে নিয়ে বিদেশে ঘুরতে যাবা ?
- আমারে পরিক্ষার আগে বেগ কিসু নিয়া পড়ালেহা করতে হইব: আমাকে পরিক্ষার আগে সব কিছু নিয়ে পড়ালেখা করতে হবে
- আমারে বইডা দেহান: আমাকে বইটি দেখান
- আমারে বিশ্বাস কর: আমাকে বিশ্বাস করো
- আমারে বিহালে খেলার মাঠে যাইতে হইব: আমাকে বিকালে খেলার মাঠে যেতে হবে
- আমারে বুঝে, আমার সব কথা হুনে: আমাকে বোঝে, আমার সব কথা শোনে
- আমারে বেকগের সামনে মারতে মারতে বাসায় নিয়া আইসে: আমাকে সবার সামনে মারতে মারতে বাসায় নিয়ে আসে
- আমারে বেগসময় আগায়া চলার অনুপ্রেরণা যোগায়: আমাকে সবসময় এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়
- আমারে বেহেই এক নামে চিনে: আমাকে সবাই এক নামে চিনে
- আমারে ব্লক কইরা দেয় সবখান থাইক্কাই: আমাকে ব্লক করে দেয় সবখান থেকেই
- আমারে ভালবাসলে এইটুকু উপকার কর পায়ে পড়ি তোমার: আমাকে ভালোবাসলে এইটুকু উপকার করো পায়ে পড়ি তোমার
- আমারে যাইতে দেও: আমাকে যেতে দাও
- আমারে সত্যি কথা কন: আমাকে সত্যি কথা বলুন
- আমারেতো আর ভালা লাগবে না: আমাকেতো আর ভালো লাগবে না
- আমি ২০১৬ থেকে তাহুরা রে ভালবাসি: আমি ২০১৬ থেকে তাহুরা কে ভালবাসি
- আমি ৪ মাস আগে পরিবারের পসন্দে বিয়া করসি: আমি ৪ মাস আগে পরিবারের পছন্দে বিয়ে করেছি
- আমি অনেক চেষ্টা করসি যে আমার কোন ভুল আসে কিনা: আমি অনেক চেষ্টা করেছি যে আমার কোন ভুল আছে কিনা
- আমি অনেক বড় ভুল কইরালসি: আমি অনেক বড় ভুল করে ফেলেছি
- আমি অনেক বার হের কাসে ক্ষমা চাইসি: আমি অনেক বার তাঁর কাছে ক্ষমা চেয়েছি
- আমি অন্যের লগে কথা কই: আমি অন্যের সাথে কথা বলি
- আমি অন্যের সাথে কথা কই না: আমি অন্যের সাথে কথা বলি না
- আমি অবাক হয়া গেসিলাম: আমি অবাক হয়ে গেছিলাম
- আমি অসুস্থ আমারে একবারও জিগ্গেস করেনা আমি কেমন আসি: আমি অসুস্থ আমাকে একবারও জিগ্গেস করেনা আমি কেমন আছি
- আমি অসুস্থ হয়া পরসিলাম: আমি অসুস্থ হয়ে পরেছিলাম
- আমি আইজকা রাইতের খাওন খাইতাম না: আমি আজকে রাতের খাবার খাবো না
- আমি আইজকে কফি খাই নাই: আমি আজকে কফি খাই নাই
- আমি আইজকে ঢাকায় যায়াম: আমি আজকে ঢাকায় যাবো
- আমি আইজকে শিম ভাজি দিয়া দুপুরে ভাত খাইসি: আমি আজকে শিম ভাজি দিয়ে দুপুরে ভাত খেয়েছি
- আমি আইজকে সহালে আমার বন্ধুরার লগে ঝগড়া করসি: আমি আজ সকালে আমার বন্ধুর সাথে ঝগড়া করেছি
- আমি আইজকে সহালে আমার বন্ধুরার সাথে ঘুরতে গেসিলাম: আমি আজ সকালে আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম
- আমি আইজকে সহালে চা যাই: আমি আজ সকালে চা খাই নাই
- আমি আইজকে সহালে হের লগে কথা কইসি: আমি আজকে সকালে তার সাথে কথা বলেছি
- আমি আইতাম না: আমি আসবো না
- আমি আগে দেহি নাই: আমি আগে দেখিনি
- আমি আগেই কইসি তোমারে নিয়া বিদেশ ঘুরতাম চাই: আমি আগেই বলেছি তোমাকে নিয়ে বিদেশ ঘুরতে চাই
- আমি আগেও কইসি তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কিসুই নাই: আমি আগেই বলেছি তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কিছুই নাই
- আমি আজকে অনেকদিন পর হের সাথে কথা কইসি: আমি আজকে অনেকদিন পর তার সাথে কথা বলেছি
- আমি আজকে সকালে ফুটবল খেলছি: আমি আজকে সকালে ফুটবল খেলেছি
- আমি আপেল পসন্দ করি: আমি আপেল পছন্দ করি