‘আফনে কিতা চান আমি এইহান থাইক্কা চইল্লা যাই ?’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
আপনি কি চান আমি এখান থেকে চলে যাই ?
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: অনে কি চন্না আই এডেত্তুন চলি জাই?
- নোয়াখালী: আন্নে কি চান আই এডেত্তুন চলি যাই?
- সিলেট: আফনে চাইন নি আমি ইন তাকি যাই গি?
- বরিশাল: আমনে কি চান মুই এইহানে গোনে চইল্লা যাই
‘আপনি কি চান আমি এখান থেকে চলে যাই ?’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত