‘হেরার কথাবার্তা হুইন্না মনে হইসিল আমারে বিয়া করসে মানে আমারে কিন্না নিসে’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
তাদের কথাবার্তা শুনে মনে হয়েছিল আমাকে বিয়ে করেছে মানে আমাকে কিনে নিয়েছে
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: ইতারার হতাবার্তা ফুনি মনত অর আরে বিয়া গইজ্জে মানে আরে কিনি ফেলাইয়ে
- নোয়াখালী: হেতাগো কতাবার্তা হুনি মনে অইছিলো আরে বিয়া কইরছে মানে আরে কিনি নিছে
- সিলেট: তারার মাত হুনিয়া মনে অর মোরে বিয়া খরছে মানে মোরে কিনিলচে
- বরিশাল: হ্যাগো কথাবারতা হুইননা মনে হইছেলে মোরে বিয়া করছে মানে মোরে কিননা নেছে
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত