‘একবার ধরলে হাত ছাড়বেনা কহনো রোগা পাতলা মাইয়া গুলারে দেইক্ষা মনে হয় ভিটামিনের বোতল কিন্না দেই’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
একবার ধরলে হাত ছাড়বেনা কখনো রোগা পাতলা মেয়ে গুলোকে দেখে মনে হয় ভিটামিনের বোতল কিনে দিই
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: এব্বার দইরলে আত ন চারিবা হনো সময় লেডা মাইফোয়া ওক্কলেরে দেইলে মনো অয় বিটামিন অর বতল কিনি দি
- নোয়াখালী: একবার ধইল্লে আত ছাইডদোনো কোনসুমে রোগা হাতলা মাইয়া গুন দেইকলে মনে কয় এগগা ভিটামিন এর বতল কিনি দি
- সিলেট: এখবার ধরিলাইলে হাত ছাড়তা না কুনোসময় বেমারি হুকনা ফুড়িন্তরে দেকিয়া মনে কয় ভিটামিনর বুতল কিনিয়া দিলাই
- বরিশাল: এউক্কা বার ধরলে হাত ছাড়বেননা কহনো রোগা পাতলা মাইয়া গুলারে দেইখা মনে হয় ভিটামিনের বোতল কিন্যা দেই
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত