‘আমরা বলি একটু সময় নেওনের লাইজ্ঞা আর উনার বউরে নিয়া আননের লাইজ্ঞা’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমরা বলি একটু সময় নেওয়ার জন্য আর উনার স্ত্রীকে নিয়ে আসার জন্য
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: আঁরা এক্কা সময় লইতো হয়্যি আর ইবার বউওরে লয় আইত
- নোয়াখালী: আমরা কই এককানা সময় লইবার লাই আর হেতার বউরে লই আইনবার লাই
- সিলেট: আমরা কইছলাম এখটু সময় লওয়ার লাগি আর তানর বউরে লইয়া আওয়ার লাগি
- বরিশাল: মোরা কই এট্টু সময় নেওয়ার লইজ্ঞা আর হ্যার বউরে লইয়া আওয়ার লইজ্ঞা
‘আমরা বলি একটু সময় নেওয়ার জন্য আর উনার স্ত্রীকে নিয়ে আসার জন্য’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত