‘সাত বছর বাদে খুইজ্জা পাইসি আমার প্রিয় গানডা’
ময়মনসিংহের ভাষার বাক্য
মান বাংলায় মানে
সাত বছর পর খুজে পেয়েছি আমার প্রিয় গানটা
অন্য অঞ্চলে একই কথা
- চট্টগ্রাম: সাত বচর ফর তোয়াই পায়্যি আঁর ফ্রিয় গানইবা
- নোয়াখালী: সাত বছর পর খুঁজি পাইসি আমার প্রিয় গান অন
- সিলেট: সাত বত্সর বাদে আমার ফছন্দর গানটা খুজিয়া ফাইলাম
- বরিশাল: সাত বছর পর খুইজা পাইছি মোর পছন্দের গানডা
‘সাত বছর পর খুজে পেয়েছি আমার প্রিয় গানটা’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত