‘আজকাল ছোটরাও পাত্তা দিচ্ছে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আইযহাল গুরাওক্কলও ফাত্তা ন দের
- নোয়াখালী: আজকাইল ছোডগুনেও হাত্তা দেয়র না
- সিলেট: আইজকাইল হুরু ইতায়ও পাত্তা দিরা না
- বরিশাল: আইজকাল ছোডোরাও পাত্তা দেতেয়াছে না।
- ময়মনসিংহ: আজকাইল ছোডরাও পাত্তা দিতাসে না