‘এভাবে নানা রকম ঝামেলা হতে থাকে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এরিম্মা নানা রহম ঝামেলা হইত থাকে
- নোয়াখালী: এন্নে নানা রকম ঝামেলা অইতে থায়
- সিলেট: ওলায় বউত রকম ঝামেলা ওইতেউ থাকে
- বরিশাল: এমনে বিভিন্ন ধরনের সমেস্যা হইতে থাহে
- ময়মনসিংহ: এমনে নানা রকম ঝামেলা হইতে থাহে