‘আমার একদমই ভালো লাগে না’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁর এফফোডাও গম ন লার
- চট্টগ্রাম: আর এফফোডাও গম ন লাই
- নোয়াখালী: অর একছের ভালা লাগে না
- সিলেট: আমার একবারেউ বালা লাগের না
- সিলেট: আমার একবারেও ভালা লাগে না
- বরিশাল: মোরদারে মোডেও ভালো লাগেনা
- বরিশাল: মোর ধারে মোডেও ভালো লাগে না
- ময়মনসিংহ: আমার একদমই ভালা লাগে না