‘কিন্তু আজ পর্যন্ত আমার স্বামী আমাকে খোঁচা মেরে কথা বলেনি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাগার আর জামাই আইজো পর্যন্ত খোচা নো মারে
- নোয়াখালী: কিন্তু আইজ হইরজন্ত আর উনি আরে খোডা মারি কতা কয়নো
- সিলেট: কিন্তু আইজ পর্যন্ত আমার জামাইয়ে আমারে খোঁচা মারিয়া মাতছে না
- বরিশাল: তয় আইজগো পইরজন্ত মোর জামাই মোরে খোঁচা মাইররা কথা কয়নাই
- ময়মনসিংহ: কিন্তু আইজ পর্যন্ত আমার জামাই আমারে খোঁচা মেরে কথা কয়নাই