‘মেয়েটি তাঁর সব স্বপ্নের মধ্যে ছেলেটাকে কল্পনা করে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাইফোয়া ইবা তার বেজ্ঞিন সফ্নর মইদ্দে ফোয়াইবারে কল্ফনা গরে
- নোয়াখালী: মাইয়াদা হিগার স্বপ্নের ভিতরে খালি পোলাগারে লই চিন্তা করতে থাকে
- সিলেট: ফুড়িটাায় তাইর হখল সফনর মাজে ফুয়াটারে কল্পনা করে
- বরিশাল: মাইআউগ্গা হেয়ার শব হপ্পনের মইদ্ধে পলাউগ্গারে ভাব্তে থাহে
- ময়মনসিংহ: ছেড়িটা তার সপ্নের মধ্যে ছেড়াটারে কল্পনা করে