‘মাঝে মাঝে মনে হয় ঘরবাড়ী সব মশার নামে লিখে দিয়ে আমি জঙ্গলে চলে যাই’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মাযে মাযে মনো অই বারি গর বেজ্ঞিন মশার নামঅত লেহি দি যঁঅল অত যাইগই
- নোয়াখালী: মাঝে মাঝে মনে অয় ঘরবাড়ি বেক মশার নামি দি হালাই আই জঙ্গলে চলি যাই
- সিলেট: মাঝে মাঝে মনে অয় ঘরবাড়ি সব মশার নামে লেকিয়া দিয়া মুই জঙ্গলো যাই গিয়া
- বরিশাল: মাঝে মইধ্যে মনে কয় বাসাবাড়ি সব মাশার নামে লেইখ্যা দিয়া মুই জঙ্গলে চইল্যা যাই
- ময়মনসিংহ: মাঝে মাঝে লাগে ঘরবাড়ী বেক মশার নামে লেইখখা দিয়া আমি জংগলে চইল্লা যাইগা