‘আমাদের পরিবারে আম্মুর অবদানই বেশি বলে আমি মনে করি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁরার ফরিবারোত আম্মুর আবদানই বেশি বলিবাঁই মনো গরি
- নোয়াখালী: আংগোর হরিবারে আর মার অবদান এ বেশি আই মনে করি
- সিলেট: আমরার পরিবার-ও আম্মার অবদান ওউ সব তাকি বেশি বলয়া আমি মনো করি
- বরিশাল: মোগো পরিবারে আম্মার অবদানই বেশি বইল্লা মুই মনে করি
- ময়মনসিংহ: আমারার পরিবারে আম্মার অবদানই বেশি বইল্লা আমি মনে করি