‘এই ছবির সব গানগুলো অনেক সুন্দর’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: এই চবির বেজ্ঞুন গান বউত সুন্দর
- নোয়াখালী: এই ছবির বেক গানগুন মেলা সুন্দর
- সিলেট: ওউ ছবির হখলটি গান খুব সুন্দর
- বরিশাল: এই ছবির বেবাক গানগুলা বেমালা সুন্দর
- ময়মনসিংহ: এই ছবির বেগ গানগুলাই মেলা সুন্দর