‘আমার নৌকায় ঘুরতে অনেক ভালো লাগে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আঁর নৌকাত গুইরতো বউত ভালা লাগে
- চট্টগ্রাম: আর নৌকাত ঘুড়িত বহুত বালা লাগে
- নোয়াখালী: আর নৌকাত ঘুইরতাম ভালা লাগে
- সিলেট: আমার নৌকা দিয়া ঘুরতে যে বালা লাগে
- সিলেট: আমার নৌকা দিয়ে ঘুরতে যে ভালা লাগে
- বরিশাল: মোর নৌকায় ঘোরতে বেমালা ভাল লাগে
- বরিশাল: মোর নৌকায় ঘুরতে বেমালা ভালো লাগে
- ময়মনসিংহ: আমার নৌকায় ঘুরতাম মেলা ভালো লাগে