‘সে একটি গাড়ি চুরি করেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইতে এক্কান গারি চুরি গইরগে
- নোয়াখালী: হেতে এককান গারি ছুরি কইচ্ছে
- সিলেট: হে একগু গাড়ি চুরি করিলাইছে
- বরিশাল: হ্যায় এউক্কা গাড়ি চুরি করছে
- ময়মনসিংহ: হেয় একটা গাড়ি চুরি করসে