‘আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আই ইবার এনে লইল্লাম দে
- নোয়াখালী: আই এটা স্বাভাবিক ভাবেই লইছিলাম
- সিলেট: আমি ইগুরে একবারে স্বাভাবিক ওউ লইছলাম
- বরিশাল: মুই এইডা স্বাভাবিকভাইব্বা নেল্লাম
- ময়মনসিংহ: আমি এইডা স্বাভাবিকভাবে নিসিলাম