‘তোমার পছন্দের বেশ কয়েকটি বই কিনেছি’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: তোঁয়ার ফচন্দর বেশ কিচু বই কিন্নি
- চট্টগ্রাম: তুয়ার ফছন্দের বেশ কিছু বই কিন্নি
- নোয়াখালী: তোমার পচ্ছন্দর বই কিনছি
- সিলেট: তুমার ফচন্দর বাক্কা কয়টা বই কিনছি
- সিলেট: তুমার ফছন্দের বাক্কা কয়টা বই কিনছি
- বরিশাল: তোমার পছন্দের কতডি বই কিনছি
- বরিশাল: তোমার পছন্দের কতোডি বই কিনছি
- ময়মনসিংহ: তোমার পসন্দের বেশ কয়েকটা বই কিনসি