‘মেঘনা নদী বাংলাদেশের একটি প্রধান নদী’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: মেগনা বাংলাদেশঅর এক্কান ফ্রদান নদি
- নোয়াখালী: মেঘনা নদী বাংলাদেশের ইজ্ঞা ফদান নদী
- সিলেট: মেঘনা ওইলো বাংলাদেশ ওর একটা প্রধান নদী
- বরিশাল: মেঘনা নদী বাংলাদেশের এউক্কা পোরধান নদী
- ময়মনসিংহ: মেঘনা নদী বাংলাদেশের একটা প্রধান নদী