‘সে এখন রাজশাহী চলে গেছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: ইতে এহন রাজশাহী গেইয়্যুই
- চট্টগ্রাম: ইতে এহন রাজশাহী গেইয়ুই
- নোয়াখালী: হেয় অন রাসসায়ী চলি গেছে
- সিলেট: হে এখন রাজশাহীত গেছে গিয়া
- বরিশাল: হে আহন রাজ্শাহি গেসিগ্গা
- বরিশাল: সে এহন রাজশাহী গেসিগ্গা
- ময়মনসিংহ: সে এহন রাজশাহী চইলা গেসে