‘আমার ছোটো বোন নানার বাড়ীতে ঘুরতে গিয়েছে’: ৫ অঞ্চলের ভাষায়
মান বাংলার একটা কথা, আর অঞ্চলগুলোতে তা কীভাবে বলা হয়।
- চট্টগ্রাম: আর ছুড বইনোর নানার বাড়িত গুইত্তে গিয়ে
- নোয়াখালী: আর ছোডো বইন নানার বাড়ীত ঘুইরতো গেছে
- সিলেট: আমার ছোটো বইন নানার বাড়িত ঘুরাত গেছে
- বরিশাল: মোর ছোডো বুইন নানা বাড়ি ঘোরতে গ্যাল্লেহ
- ময়মনসিংহ: আমার ছোটো বোন নানার বাড়ীত ঘুরতে গেসে